Mutton Curry Recipe | ধাবা স্টাইল মটন কারি বানানোর একদম নতুন পদ্ধতি

Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Mutton Curry Recipe

Mutton Curry Recipe | ধাবা স্টাইল মটন কারি বানানোর একদম নতুন পদ্ধতি

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 15 Minute
  • Cook Time: 60 Minute
  • Total Time: 75 Minute
  • Category: Mutton
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

ধাবা স্টাইলের মটন কারির ( Mutton Curry Recipe ) বিশেষত্ব হল এর ঘন, মশলাদার গ্রেভি এবং মাংসের মধ্যে মশলার গভীর স্বাদ। খুব বেশি উপকরণ ব্যবহার না করেও সঠিকভাবে পেঁয়াজ ভাজা, মাংস কষানো এবং ধীরে ধীরে রান্না করার মাধ্যমে এই মটন কারিতে ধাবার মতো স্বাদ আনা যায়। এই রেসিপিতে টমেটো ব্যবহার করা হয়নি। টক দই এবং ভাজা মসলার মিশ্রণেই গ্রেভিতে সুন্দর স্বাদ ও ঘনত্ব আসে।


Ingredients

মটন কারির উপকরণ ( Mutton Curry Recipe Ingredients )

  • মটন
  • স্বাদমত নুন
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • টক দই
  • সরষের তেল
  • আলু
  •  গোটা গোলমরিচ
  • জয়ত্রী
  • জায়ফল
  • শুকনো লঙ্কা
  • এলাচ
  • দারুচিনি
  • শুকনো লঙ্কা
  • তেজপাতা
  • জিরা
  • পাতলা করে কাটা পেঁয়াজ
  • আদা রসুন বাটা
  • লঙ্কা বাটা
  • ধনেগুঁড়ো
  • গোটা রসুন
  • মটন চর্বি
  • বানানো মশলা
  • কাঁচা লঙ্কা চেরা
  • কুচানো ধনেপাতা

Instructions

ধাবা স্টাইল আলু দিয়ে মটন কারি রান্নার পদ্ধতি ( How to Make Mutton Curry Recipe )

১. ভাজা মসলা তৈরি

একটি ফ্রাইং প্যান গরম করে  শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ এবং দারচিনির টুকরো দিয়ে দিন। সঙ্গে সামান্য নুন দিয়ে মসলাগুলি কম থেকে মাঝারি আঁচে শুকনো ভেজে নিন। মসলাগুলি ভাজার সময় ক্রমাগত নাড়তে থাকুন, যাতে কোনও একটি মসলা পুড়ে না যায়। মসলা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এবং হালকা ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ভাজা মসলাগুলি একটি প্লেটে তুলে সম্পূর্ণ ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে মিহি করে গুঁড়ো করে রাখুন। এই মসলা রান্নার একেবারে শেষের দিকে ব্যবহার করা হবে। ( Mutton Curry Recipe )

Mutton Curry Recipe

২. আলু ভেজে রাখা

এবার একটি বড় কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিন। । তেল ভালোভাবে গরম হলে আলুগুলি দিয়ে দিন। আলুর উপর সামান্য হলুদ গুঁড়ো এবং নুন ছড়িয়ে দিন। আঁচ প্রথমে হাই রেখে আলুগুলিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন। আলুর গায়ে সুন্দর রং চলে এলে তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দিন। পরে মটনের সঙ্গে আলুগুলি রান্না করা হবে। ( Mutton Curry Recipe )

Mutton Curry Recipe

৩. পেঁয়াজ ভালো করে ভাজা

আলু ভাজার পর কড়াইয়ের একই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে দিয়ে দিন। মসলা থেকে সুন্দর গন্ধ বের হলে কুচি বা স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিন।পেঁয়াজে স্বাদমতো নুন দিয়ে হাই আঁচে ভাজতে থাকুন। পেঁয়াজকে নাড়াচাড়া করতে থাকুন যাতে নিচে লেগে না যায়। পেঁয়াজ পুরোপুরি ব্রাউন হতে প্রায় ১৫–১৮ মিনিট সময় লাগতে পারে। ব্রাউন করা পেঁয়াজের মধ্যে আদা–রসুন বাটা এবং কাঁচালঙ্কা বাটা দিয়ে দিন। ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ভাজুন, যাতে আদা–রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।  ( Mutton Curry Recipe )

Mutton Curry Recipe

৪. মটন কষানো

এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মটন কড়াইতে দিয়ে দিন। মটন দেওয়ার পর মাঝারি থেকে বেশি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। প্রায় ৫–৭ মিনিট ভালোভাবে কষানোর পর মটনের রং সুন্দর গাঢ় হয়ে আসবে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে।

Mutton Curry Recipe Mutton Curry Recipe Mutton Curry Recipe

৫. ধীরে ধীরে মটন রান্না করা

মটন ভালোভাবে কষানো হয়ে গেলে এতে ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এরপর গোটা রসুনের কোয়া এবং সামান্য মাংসের চর্বি দিয়ে দিন। এবার কড়াই ঢেকে কম আঁচে মটন রান্না হতে দিন। প্রথম ধাপে প্রায় ১৫–২০ মিনিট ঢেকে রান্না করুন। ঢাকনা খোলার পর মাংসের সঙ্গে বেরিয়ে আসা জল ও মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিন। জল দেওয়ার পর একবার ভালোভাবে ফুটে উঠলে আবার ঢেকে একেবারে কম আঁচে রান্না করতে থাকুন।  ( Mutton Curry Recipe )

Mutton Curry Recipe Mutton Curry Recipe Mutton Curry Recipe

৬. আলু যোগ করা

মটন প্রায় ৭০ শতাংশ সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা আলুগুলি কড়াইতে দিয়ে দিন।

Mutton Curry Recipe

আলু দেওয়ার পর মটন ও গ্রেভির সঙ্গে মিশিয়ে নিন। এরপর আবার ঢেকে কম আঁচে রান্না করুন।

আরও প্রায় ১৫–২০ মিনিট রান্না করলে মটন এবং আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ( Mutton Curry Recipe )

Mutton Curry Recipe

৭. ভাজা মসলা দিয়ে ফিনিশিং

মটন ও আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে রান্নার একেবারে শেষ ধাপে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মসলা দিয়ে দিন। এই মসলা দেওয়ার পর গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কয়েকটি কাঁচালঙ্কা দিয়ে দিন। সবশেষে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়ে একবার আলতো করে মিশিয়ে নিন। সবকিছু ভালোভাবে মিশে গেলে আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। ধীরে ধীরে রান্না করার কারণে মটন নরম হবে, আলু মশলা ভালোভাবে শুষে নেবে এবং গ্রেভির মধ্যে ভাজা মসলার সুন্দর স্বাদ ও গন্ধ ফুটে উঠবে।

এইভাবেই সহজ কিছু উপকরণ ব্যবহার করে তৈরি করা যায় ঘন গ্রেভির ধাবা স্টাইল আলু দিয়ে মটন কারি।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating ★☆ ★☆ ★☆ ★☆ ★☆

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!