The Best Cooking Recipe by Atanur Rannaghar
Egg Yakhni Pulao Recipe | ডিমের পোলাও এই সহজ পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন


Egg Yakhni Pulao Recipe | ডিমের পোলাও এই সহজ পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন
- Prep Time: 5 Minute
- Cook Time: 50 Minute
- Total Time: 55 Minute
- Category: Egg
- Method: Indian
- Cuisine: Indian
Description
ডিমের পোলাও বা ডিমের বিরিয়ানির রেসিপি আগে করেছি। আজকে রেসিপিটা আপনাদের বানিয়ে নেবো সেটা বাকি সব রেসিপি থেকে একদম আলাদা। ডিমের পোলাও রেসিপির ( Egg Yakhni Pulao Recipe ) মধ্যে থাকবে খুবই কম উপকরণ আর বানানোর প্রসেসটাও হবে খুবই সহজ।
Ingredients
ডিমের ইয়াকনি পোলাও উপকরণ ( Egg Yakhni Pulao Recipe Ingredients )
- সেদ্ধ ডিম
- সাদা তেল
- ঘি
- পেঁয়াজ
- এলাচ
- তারা ফুল
- শাহী জিরা
- কালো এলাচ
- গোটা গোলমরিচ
- তেজপাতা
- দারুচিনি
- জয়ত্রী
- আদা রসুন বাটা
- কাঁচা লঙ্কা
- জিরা গুঁড়ো
- ধনেগুঁড়ো
- টক দই
- ধনেপাতা
- চিনি
- বাসমতি চাল
- দুধ
- জল
- গরম মশলা
- কেওড়া জল
Instructions
ডিমের ইয়াকনি পোলাও রান্নার পদ্ধতি ( How to Make Egg Yakhni Pulao Recipe )
প্রথম ডিমের ইয়াকনি পোলাও বানানোর জন্য নিয়ে নিতে হবে ১০ টা সেদ্ধ করা ডিম। একটা কড়াই নিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ১৫০ মিলি সাদা তেল। যেটা একবার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। আপনাদের কিন্তু এর মধ্যে আর আলাদা করে কিছু দিতে হবে না। এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। ডিমটা এভাবে ভেজে নেওয়ার কারণে দেখবেন ডিমের ওপরের যে লেয়ারটা আছে সেটা একটু হার্ড হয়ে যাবে, যেটা পোলাওটা বানানোর পরে খেতে সুন্দর লাগবে। আর যখনই দেখবেন একটু হালকা কালার চলে আসবে তখন এটাকে তুলে নিন। ( Egg Yakhni Pulao Recipe )
ডিমটা ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ ঘি। তারপর তেল আর ঘিটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ৩ টি স্লাইস করা পেঁয়াজ। যেটা ওজনে হবে ধরুন মোটামুটি ১৫০ গ্রাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। মোটামুটি হাই ফ্লেমে এই পেঁয়াজটা ভাজতে সময় লেগে যাবে ৫ থেকে ৬ মিনিট মতো। এটা মাথায় রাখতে হবে পেঁয়াজটি কিন্তু আপনাদের একদম লাল লাল করেই ভেজে নিতে হবে, নাহলে টেস্টটা কিন্তু আপনারা পারফেক্টলি পাবেন না।

আর এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আপনাদের একটা মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। গোটা মশলার মধ্যে এখানে নিয়ে নিতে হবে ৪ থেকে ৫ টি ছোট এলাচ, ২ টি তারা ফুল বা স্টার অ্যানিস, তারই সাথে নিয়ে নিতে হবে হাফ চা চামচ শাহি জিরে, একটি বড় এলাচ, এরপর লাগবে ১ চা চামচ গোলমরিচ, তারই সাথে একটা তেজপাতা, কয়েকটা টুকরো দারুচিনি আর সবশেষে একটা জয়িত্রী। ( Egg Yakhni Pulao Recipe )

এর পর যখন দেখবেন পেঁয়াজটা প্রায় এরকম ৮০ পার্সেন্ট মতো ভাজা হয়ে যাবে তখন আপনারা এখানে দিয়ে দিন গোটা মশলাগুলো। তারপর এই গোটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মোটামুটি এক মিনিট মতো ভাজলেই দেখবেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে ফ্লেভারটাও খুব ভালোভাবে ছেড়ে দেবে।

এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ আদা-রসুন বাটা। একবার আদা-রসুন বাটা পেঁয়াজ এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর এরপর এর কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর তারই সাথে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিতে হবে ১ চা চামচ জিরে গুঁড়ো সাথে ২ চা চামচ ধনে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই যখন এই মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ২০০ গ্রাম টক দই। টক দই টা আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। ( Egg Yakhni Pulao Recipe )

টক দইটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে আপনাদের একদম লো করে দেবেন আর তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর টক দইটা দিয়ে মোটামুটি আপনাদের ২ থেকে ৩ মিনিট একদম স্লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে।

আর এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। নুনটা কিন্তু আপনাদের এই স্টেজে একটু চড়া রাখতে হবে তাহলে দেখবেন পোলাওয়ের সাথে এটা পরে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর নুন দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা। তারপর সেটাকেও এর সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন দই থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর ঘিটা ছেড়ে দিয়েছে তার মানে বুঝবেন মশলাটা এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি। ( Egg Yakhni Pulao Recipe )

এবার এর মধ্যে চালটাও দিয়ে দিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। তারপর আবারো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে ১ কেজি বাসমতী চাল। আর চালটা দেওয়ার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। এইভাবে মশলার সাথে চালটাকে একবার ভালো করে ভেজে নিলে দেখবেন এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ মেশাতে লাগবে না, জাস্ট ৩০ থেকে ৪০ সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ৩০০ মিলি দুধ, আর তারই সাথে ১.৭ লিটার জল।

১ কেজি চালের জন্য আপনাদের লাগবে ২ লিটার জল যার মধ্যে ৩০০ মিলি দিয়ে দিতে হবে দুধ আর ১.৭ লিটার জল। এবার এটাকে একদম হাই ফ্লেমে আপনারা কুক করুন যতক্ষণ না চালটা ৭০ পার্সেন্ট মতো কুক হয়ে যাচ্ছে।( Egg Yakhni Pulao Recipe )
আস্তে আস্তে কিন্তু জলটা রিডিউস হওয়া শুরু করলে আর চালটাও কিন্তু আগের থেকে এখন অনেকটাই বেড়ে যাবে। রাইসটা ৭০ পার্সেন্ট মতো কুক হয়ে গেলে। এখানে দিয়ে দিতে হবে ডিমগুলো। তার আগে দম দেওয়ার জন্য এখানে চাটু নিয়ে হাঁড়ির নিচে বসিয়ে দিতে হবে। এবার একে একে ডিমগুলোকে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিতে হবে। এরই সাথে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু গার্নিশের জন্য ধনেপাতা আর সবশেষে ফ্লেভারের জন্য অল্প একটু গরম মশলা। চাইলে এখানে আপনারা অল্প একটু কেওড়া জলও কিন্তু ব্যবহার করতে পারেন বাট এটা একদমই অপশনাল।( Egg Yakhni Pulao Recipe )

তারপর এটাকে সিলভার ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিয়ে দিতে হবে। আর ভালো করে মোড়া হয়ে গেলে এটাকে দমে বসিয়ে দিন ১০ মিনিটের জন্য। প্রথমে ফ্লেমটা ৫ মিনিট আপনারা একদম হাই রাখবেন তারপর ৫ মিনিট হয়ে গেলে ফ্লেমটাকে লো করে কুক করে নেবেন আরও ৫ মিনিটের জন্য। আর ১০ মিনিট পর যখনই দেখবেন ভাপটা বেরোবে তখন গ্যাসটাকে অফ করে দিন আর রেখে দিন আরও ১০ মিনিটের জন্য রেস্টিংয়ে।

ফাইনালি ১০ মিনিট রেস্টিংয়ে রাখার পর এটাকে আপনাদের খুলে নিতে হবে। এবার এটা আপনারা গরম গরম পরিবেশন করুন রায়তার সাথে।







