Chicken Soup Recipe | এই বর্ষায় বানিয়ে নিন মুখরোচক ও স্বাস্থকর চিকেন সূপ

Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Chicken Soup Recipe

Chicken Soup Recipe | এই বর্ষায় বানিয়ে নিন মুখরোচক ও স্বাস্থকর চিকেন সূপ

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 35 Minute
  • Category: Chicken
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি-কাশি বা গলা ব্যথার সমস্যা প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। এই সময় ভারী তেল-মশলাযুক্ত খাবারের বদলে হালকা, পুষ্টিকর এবং সহজপাচ্য খাবার খাওয়াই ভালো। এমন সময় এক বাটি গরম গরম চিকেন স্যুপ শরীর গরম রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। ( Chicken Soup Recipe )

আজকের এই রেসিপিতে খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করা হবে রেস্টুরেন্টের স্বাদের হেলদি চিকেন স্যুপ। এতে ব্যবহার করা হয়েছে প্রচুর সবজি, চিকেন স্টক এবং অল্প কিছু মসলা, যা স্যুপটিকে আরও সুস্বাদু ও পুষ্টিকর করে তোলে। দুপুর বা রাতের খাবারদুই সময়েই এটি পরিবেশন করা যায়।


Ingredients

চিকেন সূপ রেসিপি উপকরণ ( Chicken Soup Recipe Ingredients )

  • চিকেন লেগ পিস্
  • জল
  • তেজপাতা
  • ধনেপাতার কান্ড
  • পেঁয়াজ
  • বিন্স
  • গাজর
  • ক্যাপসিকাম
  • পেঁয়াজ পাতা
  • রসুন
  • আদা
  • জিরা
  • গোটা গোলমরিচ
  • নুন
  • মাখন
  • সাদা তেল
  • হলুদ গুঁড়ো
  • ডিমের সাদা অংশ
  • কর্নফ্লাওয়ার স্লারি
  • ধনেপাতা

Instructions

চিকেন সূপ রেসিপি রান্নার পদ্ধতি ( How to Make Chicken Soup Recipe )

প্রথমে একটি বড় কড়াই বা গভীর পাত্রে চিকেন লেগগুলো দিয়ে প্রয়োজনমতো জল ঢেলে মাঝারি আঁচে বসিয়ে দিন। চিকেন কাটা হবে না, সম্পূর্ণ অবস্থাতেই সেদ্ধ করুন। এতে পরে মাংস আলাদা করা অনেক সহজ হয় এবং স্টকও আরও সুস্বাদু হয়।

Chicken Soup Recipe Chicken Soup Recipe

জল ফুটতে শুরু করলে উপরে যে ফেনা ভেসে উঠবে, তা চামচ দিয়ে তুলে ফেলে দিন। এই ফেনা ফেলে দিলে চিকেন স্টক অনেক বেশি পরিষ্কার ও স্বচ্ছ হয় এবং স্বাদও উন্নত হয়। ( Chicken Soup Recipe )

এরপর স্টকের মধ্যে গোটা গোলমরিচ, তেজপাতা এবং ধনেপাতার ডাঁটা দিয়ে ঢেকে ৮১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তুলে আলাদা রাখুন। স্টকটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন এবং সংরক্ষণ করুন। ( Chicken Soup Recipe )

Chicken Soup Recipe Chicken Soup Recipe

চিকেন কিছুটা ঠান্ডা হলে হাড় থেকে সমস্ত মাংস ছাড়িয়ে ছোট ছোট টুকরো বা চিকেন শ্রেড করে রাখুন।

Chicken Soup Recipe

এবার একটি শুকনো ফ্রাইপ্যানে গোটা জিরে ও গোটা গোলমরিচ হালকা আঁচে ভেজে নিন। সুন্দর গন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করে নুনের সঙ্গে হালকা করে গুঁড়ো বা ক্রাশ করে রাখুন। এই ভাজা মসলা স্যুপে আলাদা সুগন্ধ ও স্বাদ এনে দেয়। ( Chicken Soup Recipe )

Chicken Soup Recipe Chicken Soup Recipe

এবার সবজি প্রস্তুত করুন। পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিন। গাজর যত ছোট হবে, তত দ্রুত সেদ্ধ হবে। পেঁয়াজ পাতার সাদা ও সবুজ অংশ আলাদা করে রাখুন। পাশাপাশি আদা, রসুন, কাঁচালঙ্কা এবং ধনেপাতাও কুচি করে প্রস্তুত রাখুন।

Chicken Soup Recipe Chicken Soup Recipe

এবার একটি বড় কড়াইয়ে বাটার গলিয়ে তার সঙ্গে সামান্য সাদা তেল দিন। এতে বাটার সহজে পুড়ে যাবে না। বাটার গলে গেলে প্রথমে রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ পাতার সাদা অংশ দিয়ে ৩০৪০ সেকেন্ড হালকা ভেজে নিন, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। ( Chicken Soup Recipe )

Chicken Soup Recipe

এরপর পেঁয়াজ দিয়ে ১২ মিনিট ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে কাঁচালঙ্কা, গাজর, বিনস এবং ক্যাপসিকাম দিয়ে দিন। স্বাদমতো নুন এবং এক চিমটি হলুদ গুঁড়ো যোগ করে মাঝারি আঁচে প্রায় ১ মিনিট নাড়াচাড়া করুন। এতে সবজির স্বাভাবিক মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে এবং স্যুপের স্বাদ আরও ভালো হবে।

Chicken Soup Recipe

এবার আগে থেকে তৈরি করা চিকেন স্টক ঢেলে দিন এবং আঁচ বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নিন।

Chicken Soup Recipe

স্টক ফুটে উঠলে শ্রেড করা চিকেন যোগ করুন। এরপর ভাজা জিরে-গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ( Chicken Soup Recipe )

এবার কর্নফ্লাওয়ার অল্প ঠান্ডা জলে গুলে ধীরে ধীরে স্যুপে মিশিয়ে দিন। একটানা নাড়তে থাকুন যাতে কোনো দলা না বাঁধে। কয়েক মিনিটের মধ্যেই স্যুপ হালকা ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন করবেন না, কারণ চিকেন স্যুপ হালকা ঘন থাকলেই সবচেয়ে ভালো লাগে। ( Chicken Soup Recipe )

যদি ডিম ব্যবহার করতে চান, তাহলে আগে ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর আঁচ মাঝারি রেখে ধীরে ধীরে স্যুপে ঢেলে দিন। ডিম দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বেন না। প্রায় ৩০৪০ সেকেন্ড অপেক্ষা করুন, তারপর আলতোভাবে নেড়ে দিন। এতে ডিমের সুন্দর নরম স্ট্র্যান্ড তৈরি হবে, যা স্যুপের স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়িয়ে দেয়। ডিম ব্যবহার না করলেও স্যুপের স্বাদে কোনো সমস্যা হবে না। ( Chicken Soup Recipe )

 

সবশেষে ধনেপাতা কুচি এবং পেঁয়াজ পাতার সবুজ অংশ ছড়িয়ে দিন। চাইলে সামান্য ভাজা গোলমরিচের গুঁড়োও উপরে ছিটিয়ে পরিবেশন করতে পারেন। ( Chicken Soup Recipe )

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!