Aloo Potoler Torkari Recipe |এই আলু পটলের তরকারি রাজকীয় স্বাদে একবার বানিয়ে দেখুন

Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Aloo Potoler Torkari Recipe 1

Aloo Potoler Torkari Recipe |এই আলু পটলের তরকারি রাজকীয় স্বাদে একবার বানিয়ে দেখুন

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 35 Minute
  • Category: Veg
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

একঘেয়ে আলু পটলের তরকারি ( Aloo Potoler Torkari Recipe ) খেয়ে বা বানিয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ঘরোয়া সব উপকরণ দিয়ে খুবই সহজে এই আলু পটলের তরকারি রেসিপিটা আপনাদের বানিয়ে নেবো।

 


Ingredients

আলু পটলের তরকারি উপকরণ ( Aloo Potoler Torkari Recipe Ingredients )

  • পটল
  • আলু
  • আদা কুচি
  • রসুন কোয়া
  • কাঁচা লঙ্কা
  • পোস্ত বাটা
  • কালো সরষে
  • জল
  • সরষের তেল
  • জিরা
  • শুকনো লঙ্কা
  • পেঁয়াজ
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • টমেটো বাটা
  • স্নুন
  • ধনেগুঁড়ো
  • জল
  • চিনি
  • গরম মশলা

Instructions

আলু পটলের তরকারি রান্নার পদ্ধতি ( How to Make Aloo Potoler Torkari Recipe )

আলু পটলের তরকারি বানানোর জন্য এখানে আপনাদের আলু আর পটলটাকে কেটে নিতে হবে। আর এর কাটাটাও খুব সিম্পল, প্রথমে পোটলটার খোসা ছাড়িয়ে জাস্ট ওয়ান বাই টু করে কেটে নিতে হবে। আপনারা যদি চান এটাকে আপনারা লম্বালম্বিভাবেও কিন্তু কেটে নিতে পারেন। আর এই তরকারিটা বানানোর জন্য এখানে ১ কেজি পটল নিয়ে নিতে হবে। কেটে নেয়ার পরে এটাকে আবার জলেই রেখে দিতে হবে যাতে এটা কালো না হয়ে যায়। পটলটা কেটে নেওয়ার পরে এখানে আলুটাকেও মিডিয়াম সাইজে ডুমো ডুমো করেই কেটে নিতে হবে। আর যদি দেখেন আলুটা একটু বড় সাইজের হয় তাহলে আপনারা এটাকে ১ বাই ১২ করে কেটে নেবেন। আর কাটার পরে আলুটাকেও কিন্তু জলে রেখে দিতে হবে যাতে এটা কালো না হয়ে যায়।( Aloo Potoler Torkari Recipe )

এবার একটা আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্টটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জার। যার মধ্যে দিয়ে দিতে হবে আদা স্লাইস ৮ থেকে ১০ টা। তারই সাথে ১২ থেকে ১৫ কোয়া রসুন। এরপর যাবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। তাছাড়াও এর সাথে আপনাদের দিয়ে দিতে হবে ২ চা চামচ পোস্ত আর ১.৫ চা চামচ কালো সরষে। আপনারা কালো সরষের জায়গায় সাদা সরষে এখানে ব্যবহার করতে পারেন। তারপর অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে।( Aloo Potoler Torkari Recipe )

এবার এই রেসিপিটা আলু পটলের তরকারি বানানোর জন্য একটা কড়াই নিয়ে ভালো করে গরম করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল। এখানে তেলটা একটু বেশি নিয়ে নিতে হবে আলু আর পটলটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটা একবার ভালো করে গরম হয়ে গেলে এখানে আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। আর আলুটা ভাজার সময় এখানে আপনাদের নুন বা হলুদ কিছুই দিতে হবে না। আর এরপর যখনই দেখবেন আলুটা একটু হালকা লাল লাল হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবার এই একই তেলে পটলটাকেও ব্যাচওয়াইজ ভালো করে ভেজে নিতে হবে। পটলটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম হাই রাখবেন আর হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এরপর যখনই দেখবেন পটলের এরকম হালকা কালার চলে এসেছে তখন এটাকেও তুলে নিন। এবার এই একইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিতে হবে।( Aloo Potoler Torkari Recipe )

এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিতে হবে এক চা চামচ গোটা জিরে, তারই সাথে তিনটে শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে টোটাল চারটে পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ব্যবহার করতে হবে। আর তারপর এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে এখন ভাজা হয়ে গেলে, এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পেস্টটা। আর তারই সাথে দিয়ে দিতে হবে ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো আর ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে পোস্তর পরিবর্তে এখানে কাজুও কিন্তু ব্যবহার করতে পারেন। পোস্ত দিয়ে দিলে দেখবেন টেস্টটা দারুণ সুন্দর আসবে। ( Aloo Potoler Torkari Recipe )

এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না তেলটা এর মধ্যে থেকে ভালো ভাবে ছেড়ে দিচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিলে, এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে ছটা টমেটোকে বেটে, ওজনে ৩৫০ গ্রাম। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে নুন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে দিতে হবে ৫ থেকে ৭ মিনিটের জন্য।

এবার প্রায় ৫ থেকে ৬ মিনিট পরে এর ঢাকনাটা আপনাদের সরিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণমতো জল।( Aloo Potoler Torkari Recipe )

জল দেওয়ার পরে ফাইনালি এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে ফোটানোর সময় অল্প একটু চিনি এখানে আপনারা দিয়ে দিতে পারেন টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটতে দিন। এরপর যখনই দেখবেন জলটা একটু রিডিউস হয়ে গেছে তখন এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য। এটাকে ফিনিশ করে নিতে হবে অল্প একটু গরম মশলা দিয়ে।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating

error: Content is protected !!