The Best Cooking Recipe by Atanur Rannaghar
Semai Recipe | সিমুই পায়েস বানান একদম অন্যরকম পদ্ধতিতে


Semai Recipe | সিমুই পায়েস বানান একদম অন্যরকম পদ্ধতিতে
- Prep Time: 5 Minute
- Cook Time: 35 Minute
- Total Time: 40 Minute
- Category: Desserts
- Method: Indian
- Cuisine: Indian
Description
শিমুয়ের পায়েস ( Semai Recipe ) রেসিপি আজকে একদম আলাদা পদ্ধতিতে বানাবো। তার জন্য দেখবেন টেস্টটাও কিন্তু অনেকটা আলাদা আসবে।
Ingredients
সিমুই পায়েস উপকরণ ( Semai Recipe Ingredients )
- কাঠবাদাম
- কাজু
- পেস্তা বাদাম
- সেমাই
- ঘি
- খোয়া ক্ষীর
- দুধ
- খেজুর
- জল
- মিছরি
- স্যাফরন জল
- এলাচ গুঁড়ো
Instructions
তাহলে শিমুয় পায়েসটা বানানোর জন্য সবার প্রথম এখানে কিছু নার্টস নিয়ে ভালো করে চপ করে নিতে হবে। আর নার্টসের মধ্যে সবার প্রথম চপ করে নিতে হবে কাঠবাদাম। খুব বেশি পাতলা করে চপ করার দরকার নেই, একটু চপ করে নিলেই হবে। এখানে কাঠবাদাম ব্যবহার করা হচ্ছে, আপনারা যদি কাঠবাদাম ব্যবহার করতে না চান সে ক্ষেত্রে আপনারা এখানে শুধু কাজুও ব্যবহার করতে পারেন। কাজুটা আপনাদের কেটে নিতে হবে এটাকে ১/২ করে নিতে হবে। আর শুধু কয়েকটা পেস্তা নিয়ে ভালো করে এটা চপ করে নিতে হবে। এটাকে কিন্তু একটু মোটা মোটা রাখতে হবে। দেখবেন এটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে।( Semai Recipe )
এবার নার্টসগুলো চপ করার পরে এখানে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম শিমুই পায়েসটা বানানোর জন্য। এখানে যে শিমুইটা বেবহার করা হচ্ছে সেটা কিন্তু ভাজা শিমুই নয়, একদম র-শিমুই নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু আপনারা চাইলে এখানে ভাজা শিমুই বা রোস্টেড শিমুইও কিন্তু নিয়ে নিতে পারেন। এবার এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিতে হবে। তারপর কড়াইটা একটু গরম হলে তাতে দিয়ে দিতে হবে ২ চা চামচ ঘি।( Semai Recipe )
এরপর যখনই দেখবেন ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে ভেজে নিতে হবে নার্টসগুলো। সবার প্রথম দিয়ে দিতে হবে কাঠবাদাম আর তারই সাথে কাজুটা। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একবার ভেজে নিতে হবে। কাজুটার মধ্যে যখনই দেখবেন হালকা এরকম কালার আসবে তখন এখানে দিয়ে দিন অল্প একটু কিসমিস। তারপর সেটাকেও একবার ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। পেস্তাটা এখানে কিন্তু ভাজতে হবে না। সেটাকে না ভেজেই ব্যবহার করব।( Semai Recipe )
এবার নার্টসগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে ভেজে নিতে হবে শিমুইটাও। আর শিমুইটা ভাজার সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখতে হবে। আর একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে ১০ থেকে ১৫ মিনিট মতো। এই প্রসেসটা কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরেই করে নিতে হবে। আর কন্টিনিউ মেশাতে থাকতে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটা শিমুই একদম পারফেক্টলি ভাজা হবে। আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এর কালারটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। প্রায় ১০ মিনিট লাগবে পুরো পুরি ভাজতে।( Semai Recipe )
এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ১০০ গ্রাম মতো খোয়া খীর। যেটাকে আপনাদের এই শিমুয়ের সাথেই ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আরও পাঁচ মিনিট মতো। দেখবেন খোয়াটা খুব ভালোভাবে মিশিয়েও যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা যখনই ভালো করে মেশানো হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে দুধ। এখানে ৫০০ গ্রাম শিমুয়ের জন্য ২ লিটার দুধ ব্যবহার করতে হবে। যেটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মেশাতে থাকতে হবে। আপনাদের কাছে যদি খোয়া খীর না থাকে বা ব্যবহার করতে না চান সে ক্ষেত্রে আপনারা কিন্তু গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন।( Semai Recipe )
এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ফুটতে দিতে হবে আর মাঝে মাঝে এটাকে মিশিয়ে দিতে হবে। এটা যতক্ষণ কুক হচ্ছে আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা মিক্সিং জার নিয়ে এখানে নিয়ে নিতে হবে ২০০ গ্রাম খেজুর। যার বীজগুলো বের করে পেস্ট করে নিতে হবে। যারা চিনি খেতে না চান তারা কিন্তু এই শুধু খেজুর দিয়ে পায়েসটা বানিয়ে নিতে পারেন মিষ্টির জন্য। এখানে খেজুর আর মিছরি দুটোই ব্যবহার করব।( Semai Recipe )
এপাশে যখনই দেখবেন শিমুইটা আস্তে আস্তে কুক হবে ওপরে কিন্তু শিমুইটা ভেসে উঠবে। পায়েস বানানোর সময় দেখবেন অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়। সেটা যাতে না ফাটে সেজন্য আপনারা এখানে অল্প সোডা কিন্তু ব্যবহার করতে পারেন, ২ লিটার দুধে ১/৪ চা চামচ মতো। সেটা একদমই অপশনাল। যদি দুধটা না ফাটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার নাও করতে পারেন। দুধটা ঘন হয়ে গেলে আর শিমুইগুলো কিন্তু কুক গেলে এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ১৫০ গ্রাম মতো মিছরি।( Semai Recipe )
মিছরিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যেতে পারে তাতে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ একটু মেশালেই দেখবেন আস্তে আস্তে দুধটা আবার ঘন হয়ে যাবে। মিছরিটা দেওয়ার পরে যখনই দেখবেন দুধটা একটু কমে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে খেজুর বাটাটা। তারপর সেটাকেও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিছরির পরিবর্তে আপনারা এখানে চিনি বা গুড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বা চাইলে তাড়াতাড়ি করার জন্য এখানে কন্ডেন্সড মিল্কেরও ব্যবহার করতে পারেন।( Semai Recipe )
এরপর দুধটা যখনই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে তখন এটাকে ফিনিশ করার জন্য দিয়ে দিতে হবে অল্প একটু স্যাফরন গোলা জল। স্যাফরনটাকে একটু গরম জলে ভালো করে ভিজিয়ে সেটাই এখানে ব্যবহার করতে হবে। স্যাফরনটা এখানে দুটো কারণে ব্যবহার করা হয়ে ফ্লেভার আর কালারের জন্য। যদি এটাকে স্কিপ করতে চান তাহলে অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন। এবার এটাকে ফিনিশ করে নিতে হবে চপ করা নার্টস, সাথে একটু পেস্তা আর তারই সাথে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে। তারপর এই সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের শিমুয়ের পায়েস কিন্তু পারফেক্টলি রেডি।( Semai Recipe )
এর বানানোর প্রসেসটা কিন্তু একটু আলাদা। তাই দেখবেন এর টেস্টটাও একটু আলাদাই আসবে। এবার এটাকে ঠান্ডা করে আপনাদের পরিবেশন নিতে হবে। আপনাদের বন্ধ করার আগের টেক্সচারটা একটু পাতলা রাখতে হবে। কারণ ঠান্ডা হয়ে গেলে এটা বেশ অনেকটাই কিন্তু জমে যাবে।







