Potol Chingri Recipe | অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি

Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Potol Chingri Recipe

Potol Chingri Recipe | অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 40 Minute
  • Total Time: 45 Minute
  • Category: Recipe
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

পটল চিংড়ি ( Potol Chingri Recipe ) বাড়িতে বানালে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না, কিন্তু আজকের এই রেসিপিতে খুব সহজে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আপনারা করে পারবেন, এই পদ্ধতিতে বানিয়ে নিলে। দেখবেন পটল চিংড়ির স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে।


Ingredients

পটল চিংড়ি উপকরণ ( Potol Chingri Recipe Ingredients )

  • টমেটো
  • আদা
  • রসুন
  • কাজু
  • কাঁচা লঙ্কা
  • নারকেল কুরো
  • জল
  • চিংড়ি মাছ
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • নুন
  • সরষের তেল
  • আলু
  • পটল
  • হলুদ গুঁড়ো
  • এলাচ
  • দারুচিনি
  • লবঙ্গ
  • শুকনো লঙ্কা
  • জিরা
  • পেঁয়াজ বাটা
  • পোস্ত বাটা
  • ধনেগুঁড়ো
  • জল
  • গরম মশলা
  • ঘি

Instructions

পটল চিংড়ি রান্নার পদ্ধতি ( How to Make Potol Chingri Recipe )

পটল চিংড়িটা বানানোর জন্য এখানে একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। আর পেস্টটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে ৫ টা টমেটো। টমেটোটাকে আপনাদের ওয়ান বাই এইট করে কেটে নিতে হবে। এরই সাথে দিয়ে দিতে হবে ১৫ গ্রাম আদা যেটাকে পাতলা করে স্লাইস কেটে নিতে হবে। তারই সাথে নিয়ে নিতে হবে ৫০ গ্রাম মতো রসুন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ৮ থেকে ১০ পিস কাজু। তারপর এখানে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। সব শেষে দিয়ে দিতে হবে অল্প একটু কুড়নো নারকেল। কুড়নো নারকেল কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিতে হবে, তাহলেই এর টেস্টটা সুন্দর আসবে। এবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে।

Potol Chingri Recipe 1  Potol Chingri Recipe 2 Potol Chingri Recipe

পটল চিংড়ি ( Potol Chingri Recipe ) বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে রঙের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর সামান্য একটু সরষের তেল। তারপর সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিতি হবে পরে ব্যবহার করার জন্য।

Potol Chingri Recipe  Potol Chingri Recipe

এবার পটল চিংড়ির ( Potol Chingri Recipe ) জন্য আলু আর পটলটা কেটে নিতে হবে| এবার সবার প্রথম এখানে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর আলুটা ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় এর মধ্যে অল্প আপনারা একটু হলুদ দিয়ে দিতে পারেন আর তার সাথে সামান্য একটু নুনও। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিতে হবে।

Potol Chingri Recipe

এবার এই একইভাবে পটলগুলোকেও ভেজে নিতে হবে, পটলটাকে আপনাদের ব্যাচওয়াইজই ভেজে নিতে হবে, তাহলে দেখবেন পটলটা ভালো ভাবে ভাজা হবে। এই রেসিপির জন্য তেল আপনাদের একটু বেশি লাগবে যেহেতু এটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে করে নিতে হবে, আপনারা চাইলে কম তেলেও করে নিতে পারেন। আপনারা ছাঁকা তেলে না ভাজেন তাহলে কিন্তু আলুর আর পটলের লাল লাল কালারটা আপনারা পাবেন না। পটলটাও একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে রেখে দিতে হবে।  ( Potol Chingri Recipe )

Potol Chingri Recipe

এবার এই একই তেলের মধ্যে এখানে দিয়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিন্তু আপনাদের ৩০ সেকেন্ডের বেশি ভাজা চলবে না। যখনই দেখবেন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই এটাকে তুলে নিতে হবে।

Potol Chingri Recipe

আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা যেমন ৫ টা থেকে ৬ টা এলাচ, সাথে একটা দারুচিনি আর ৪-৫ টা লবঙ্গ। আর তারপর তারই সাথে দিয়ে দিতে হবে তিনটে শুকনো লঙ্কা আর ১ চা চামচ গোটা জিরে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন পেঁয়াজ বাটা। এখানে ৫ টা পেঁয়াজকে ভালো করে বেটে এখানে ব্যবহার করতে হবে যেটা ওজনে ২৫০ গ্রাম। এবার ফ্লেমটাকে হাই রেখে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে ভাজা হয়ে যাচ্ছে। ( Potol Chingri Recipe )

Potol Chingri Recipe

আর যখনই দেখবেন পেঁয়াজটা ছিটকানো বন্ধ করে দিয়েছে আর কালারটা চলে এসেছে তার মানেই বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা যেমন প্রথমে দিয়ে দিতে হবে রঙের জন্য ১ চা চামচ হলুদ গুঁড়ো। তারই সাথে যাবে ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা। আর পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের কষিয়ে নিতে হবে। এই স্টেজে চাইলে এটাকে আপনারা কিন্তু ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন ফ্লেমটা কিন্তু আপনারা এই স্টেজে অবশ্যই লো-ই রাখবেন।( Potol Chingri Recipe )

Potol Chingri Recipe  Potol Chingri Recipe

দুই থেকে তিন মিনিট পরে এখানে আপনাদের ঢাকনাটাকে সরিয়ে নিতে হবে। এই স্টেজে এখানে একটু নুন দিয়ে দিতে হবে তারই সাথে ২ চা চামচ পোস্ত বাটাও দিয়ে দিতে হবে। পোস্তটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য।

এবার চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিতে হবে ১ চা চামচ ধনে গুঁড়ো আর তারপর সেটাকেও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা। আর আলু, পটল আর চিংড়িটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এর মধ্যে জলটা মেশাবেন না। প্রথমে আলু, পটল ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য যাতে আলু, পটল আর চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা এই গ্রেভির মধ্যে ভালোভাবে চলে আসে।( Potol Chingri Recipe )

Potol Chingri Recipe

এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণমতো জল। খুব বেশি জল কিন্তু এখানে দেবেন না, সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেটুকুই এখানে দিয়ে দিতে হবে। আর জলটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আর জলটা দেওয়ার পরে এখানে কিন্তু নুনটা একবার চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে দিয়ে দেবেন। ( Potol Chingri Recipe )

Potol Chingri Recipe

তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিন। যখনই দেখবেন এটা ভালোভাবে ফুটে গেছে আর তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও বা রাইসের সাথে।

Potol Chingri Recipe

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating

error: Content is protected !!