Chicken Bhuna Masala Recipe | চিকেনের স্বাদে নতুনত্ব আনতে আজই ট্রাই করুন এই রেসিপি

Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Chicken Bhuna Masala

Chicken Bhuna Masala Recipe | চিকেনের স্বাদে নতুনত্ব আনতে আজই ট্রাই করুন এই রেসিপি

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 10 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 40 Minute
  • Category: Chicken
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

বোনলেস চিকেন দিয়ে একটু অন্যরকম কোনও পদ তৈরি করতে চাইলে এই চিকেন ভুনা মশলার রেসিপিটি ( Chicken Bhuna Masala ) একবার অবশ্যই চেষ্টা করতে পারেন। সাধারণ চিকেন কারির থেকে এর স্বাদ বেশ আলাদা। লেবুর রস, টক দই ও গুঁড়ো মশলায় ম্যারিনেট করা চিকেনের সঙ্গে গোটা মশলা, পেঁয়াজ, টমেটো এবং আদা–রসুনের ঘন পেস্ট মিশে তৈরি হয় দারুণ সুস্বাদু এই পদ। রান্নার পদ্ধতিটিও বেশ সহজ এবং বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এটি তৈরি করা যায়।


Ingredients

চিকেন ভুনা মশলা  উপকরণ ( Chicken Bhuna Masala Ingredients )

  • হাড়বিহীন চিকেন
  • লেবুর রস
  • স্বাদমত নুন
  • জিরা গুঁড়ো
  • ধনেগুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • সাদা তেল
  •  টক দই
  • কারি পাতা
  • সাদা তেল
  • গোটা ধনে
  • শুকনো লঙ্কা
  • দারুচিনি
  • লবঙ্গ
  • এলাচ
  • জিরা
  • গোলমরিচ
  • পেঁয়াজ
  • আদা
  • রসুন
  • টমেটো
  • ঘি
  • কুচানো ধনেপাতা

Instructions

চিকেন ভুনা মশলা রান্নার পদ্ধতি ( Chicken Bhuna Masala )

চিকেন পরিষ্কার করে কেটে নেওয়া

প্রথমে বোনলেস চিকেন ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন। এই রান্নায় লেগ বোনলেস ও ব্রেস্ট পিস দুই ধরনের চিকেনই ব্যবহার করা হয়েছে। তবে চাইলে শুধু ব্রেস্ট পিস অথবা শুধু লেগ বোনলেস দিয়েও রান্নাটি তৈরি করতে পারেন। চিকেনের টুকরোগুলি মাঝারি আকারে রাখুন।

চিকেন ম্যারিনেট করা

একটি বড় পাত্রে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলি নিন। প্রথমে একটি গোটা লেবুর রস এবং স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। লেবুর রস চিকেনের গন্ধ কমাতে সাহায্য করবে এবং মাংসে হালকা টকভাব আনবে। ( Chicken Bhuna Masala )

এরপর এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,আধ চা চামচ হলুদ গুঁড়ো এবং দু চা চামচ জল ঝরানো টক দই যোগ করুন। সমস্ত মশলা চিকেনের প্রতিটি টুকরোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিন। ম্যারিনেশন আরও মসৃণ করতে চাইলে এক চা চামচ সাদা তেল মেশাতে পারেন। সবশেষে কয়েকটি কারিপাতা যোগ করুন। কারিপাতা ব্যবহার করলে চিকেনের মধ্যে সুন্দর একটি সুগন্ধ পাওয়া যায়, তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক।

Chicken Bhuna Masala

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পাত্রটি ঢেকে অন্তত ১০–১৫ মিনিটের জন্য রেখে দিন। এই সময়ের মধ্যে চিকেন মশলা ও লেবুর রসের স্বাদ কিছুটা শুষে নেবে। ( Chicken Bhuna Masala )

গোটা মশলা ও পেঁয়াজ ভেজে নেওয়া

এবার মশলার পেস্ট তৈরির জন্য একটি কড়াইয়ে ১৫০ মিলি সাদা তেল গরম করুন। তেল গরম হলে তাতে দু চা চামচ গোটা ধনে, ৭–৮টি শুকনো লঙ্কা, অল্প দারচিনি, ৬–৭টি লবঙ্গ, ৭–৮টি ছোট এলাচ, এক চা চামচ গোটা জিরে এবং এক চা চামচ গোটা গোলমরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে গোটা মশলাগুলি কিছুক্ষণ নেড়ে ভেজে নিন। মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে চারটি পাতলা স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিন। ( Chicken Bhuna Masala )

Chicken Bhuna Masala

পেঁয়াজ দেওয়ার পর আঁচ মাঝারি থেকে একটু বেশি রেখে ১–১.৫ মিনিট ভেজে নিন। এরপর ২০ গ্রাম আদা এবং ৫০ গ্রাম রসুন যোগ করে ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের মধ্যে সুন্দর লালচে–সোনালি রং না আসা পর্যন্ত ভাজতে হবে।

Chicken Bhuna Masala

টমেটো দিয়ে মশলা রান্না করা

পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তিনটি টমেটো লম্বালম্বিভাবে কেটে কড়াইয়ে দিয়ে দিন। টমেটো পেঁয়াজ ও গোটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার আঁচ কমিয়ে মাঝারি রাখুন এবং প্রায় ৪–৫ মিনিট টমেটো নরম হওয়া পর্যন্ত রান্না করুন। টমেটো থেকে জল বেরিয়ে আসবে এবং ধীরে ধীরে সেগুলি গলে পেঁয়াজ ও মশলার সঙ্গে মিশে যাবে। ( Chicken Bhuna Masala )

Chicken Bhuna Masala

পেঁয়াজ–টমেটোর মশলার পেস্ট তৈরি

পেঁয়াজ, আদা, রসুন, গোটা মশলা ও টমেটো ভালোভাবে রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে  মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। এরপর মিশ্রণটি কড়াইয়ে থাকা মশলার তেল সহ একটি মিক্সার জারে তুলে নিন। প্রায় এক কাপ জল যোগ করে মিহি পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন, পেস্টটি যেন খুব বেশি পাতলা না হয়। মসৃণ ও ঘন পেস্ট তৈরি হলে চিকেনের সঙ্গে মেশাতে সুবিধা হবে এবং রান্নার শেষে গ্রেভিও সুন্দর ঘন হবে। ( Chicken Bhuna Masala )

Chicken Bhuna Masala

ঘি ও গোটা জিরে দিয়ে চিকেন কষানো

এবার একটি পরিষ্কার কড়াইয়ে ৫০ মিলি ঘি গরম করুন। ঘি গরম হয়ে গেলে এক চা চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। জিরে থেকে সুন্দর সুগন্ধ বেরোলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন কড়াইয়ে দিয়ে প্রথমে আঁচ বেশি রেখে চিকেন ভালোভাবে নেড়ে কষাতে থাকুন। ম্যারিনেশনের টক দই ও মশলা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত প্রায় ৩–৪ মিনিট রান্না করুন। এই সময় চিকেন থেকে জল বেরোতে শুরু করবে। চিকেন কষানোর সময় বারবার নেড়ে দেবেন, যাতে প্রতিটি টুকরো সমানভাবে গরম হয় এবং মশলা কড়াইয়ের তলায় লেগে না যায়।

Chicken Bhuna Masala

ঢেকে চিকেন সেদ্ধ করা

চিকেন থেকে পর্যাপ্ত জল বেরিয়ে এলে আঁচ একদম কমিয়ে দিন। এবার কড়াইয়ের ঢাকনা দিয়ে ২–৩ মিনিট রান্না হতে দিন। চিকেন থেকে বেরোনো জলেই এই পর্যায়ে মাংস সেদ্ধ হবে, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। ২–৩ মিনিট পর ঢাকনা খুলে চিকেনের অবস্থা পরীক্ষা করুন।  ( Chicken Bhuna Masala )

তৈরি করা মশলার পেস্ট মেশানো

এবার আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ–টমেটোর মশলার পেস্ট কড়াইয়ে ঢেলে দিন। আঁচ কম রেখে চিকেনের সঙ্গে পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিন। প্রতিটি চিকেনের টুকরোর গায়ে যেন মশলার পেস্ট ভালোভাবে লেগে যায়, সেদিকে খেয়াল রাখুন। পেস্ট দেওয়ার পর মিশ্রণটি ধীরে ধীরে ফুটতে শুরু করবে। যেহেতু পেঁয়াজ, টমেটো ও গোটা মশলা আগে থেকেই রান্না করা রয়েছে, তাই এই পর্যায়ে খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন হবে না।

গ্রেভি ফুটিয়ে চিকেন রান্না সম্পূর্ণ করা

মশলার পেস্ট চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে গেলে কম আঁচে ৩–৪ মিনিট রান্না করুন। মাঝেমধ্যে আলতোভাবে নেড়ে দেবেন, যাতে চিকেন কড়াইয়ের তলায় লেগে না যায়। এই সময় গ্রেভি ধীরে ধীরে ঘন হবে এবং চিকেনের সঙ্গে মশলার স্বাদ ভালোভাবে মিশে যাবে। গ্রেভি খুব ঘন মনে হলে অল্প গরম জল মেশানো যেতে পারে, তবে এই পদটি সাধারণত ঘন ও মাখোমাখো গ্রেভিতেই বেশি ভালো লাগে। ( Chicken Bhuna Masala )

Chicken Bhuna Masala

ধনেপাতা দিয়ে রান্না সম্পূর্ণ করা

চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে ভেসে উঠতে শুরু করলে বুঝবেন রান্না প্রায় সম্পূর্ণ। এবার পরিমাণমতো ধনেপাতা কুচি দিয়ে দিন।

সবকিছু আলতোভাবে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড রান্না করুন। এরপর গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও মশলাদার চিকেন ভুনা মশলা। ( Chicken Bhuna Masala )

Chicken Bhuna Masala

ঘন পেঁয়াজ–টমেটোর মশলা, ভাজা গোটা মশলার সুগন্ধ এবং ঘি–তে কষানো চিকেনের স্বাদ এই রান্নাটিকে সাধারণ চিকেন কারির থেকে আলাদা করে তোলে।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating ★☆ ★☆ ★☆ ★☆ ★☆

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!