Niramish Paneer Recipe In Bengali Style | বালটি পনির রেসিপি নিরামিষ পদ্ধতিতে

Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Niramish Paneer Recipe

Niramish Paneer Recipe In Bengali Style | বালটি পনির রেসিপি নিরামিষ পদ্ধতিতে

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 35 Minute
  • Category: Veg
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

নিরামিষ পনিরের ( Niramish Paneer Recipe ) যে রেসিপিগুলো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই রেসিপিটা তাদের মধ্যে থেকে সবচেয়ে সহজ। রেসিপিটা করলেই বুঝতে পারবেন এটা কত কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আর আপনারা চাইলে এটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে ইজিলি সার্ভ করতে পারবেন।


Ingredients

বাল্টি পনির  উপকরণ ( Niramish Paneer Recipe Ingredients )

  • পনির
  • সাদা তেল
  • গোটা ধনে
  • জিরা
  • লবঙ্গ
  • এলাচ
  • কালো এলাচ
  • জয়ত্রী
  • গোটা গোলমরিচ
  • কাজু
  • টমেটো
  • আদা
  • কাঁচা লঙ্কা
  • ধনেপাতার কান্ড 
  • ঘি
  • হিং
  • নুন
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • চিনি
  • জল
  • ধনেপাতা
  • গরম মশলা

Instructions

বাল্টি পনির  রান্নার  পদ্ধতি ( Niramish Paneer Recipe )
তাহলে এই পেশোয়ারি পনির বা বাল্টি পনির বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম পনির, যেটাকে আপনাদের একটু বড় বড় করেই কেটে নিতে হবে।

Niramish Paneer Recipe

এবার পনিরটা কাটা হয়ে গেলে এটাকে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে, পনিরটা দেওয়ার সময় কিন্তু আপনাদের তেলের টেম্পারেচার একদম হাই রাখতে হবে। কারণ পনিরগুলো যেহেতু ঠান্ডা, তাই তেলের দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের টেম্পারেচারও অনেকটা কমে যাবে। তাই তেলের টেম্পারেচার একদম হাই রাখলে দেখবেন পনিরটা আপনাদের পারফেক্টলি ফ্রাই হবে। এবার যতক্ষণ না একদম লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য পনিরটা একটু লাল লাল করে ভাজা কিন্তু খুবই গুরুত্বপুন্ন। তাহলে দেখবেন এটা গ্রেভির সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে একটা বোলের মধ্যে। ( Niramish Paneer Recipe )

Niramish Paneer Recipe

এবার এই পনিরটা গরম থাকা অবস্থাতেই একটা মশলা এর মধ্যে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা বানানোর জন্য লাগবে ৩ চা চামচ গোটা ধনে, ২ চা চামচ গোটা জিরে, টা থেকে ৬ টা লবঙ্গ, টে থেকে ৪ টে এলাচ, টো বড় এলাচ, এছাড়া যাবে এক ছোট টুকরো জয়িত্রী, ১ চা চামচ গোটা গোলমরিচ এবং তারই সাথে ৮ টা থেকে ১০ টা কাজু। এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেব একটা ফ্রাইং প্যানে অল্প একটু ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য। নিরামিষ পদ্ধতিতে একবার এই পনির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দারুণ সুন্দর কিন্তু টেস্ট আসে। এই মশলা থেকে যতক্ষণ না ফ্লেভারটা খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে আপনারা ড্রাই রোস্ট করে নিতে হবে। এই মশলার মধ্যে কাজুটা দেওয়ার কারণ হলো যাতে গ্রেভিটা পারফেক্টলি থিক হয়ে যায়। ভালোভাবে ধোঁয়াটা উঠলে, এবার এটাকে তুলে নিতে হবে। তারপর একটা প্লেটে রেখে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। আর মশলাটা বানানোর পরে এটাকে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে পনিরের মধ্যে। পুরো মশলাটাই আপনারা এর মধ্যে দিতে হবে। তারপর এই পনিরের সাথে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিন ৫ থেকে ১০ মিনিটের জন্য।( Niramish Paneer Recipe )

 Niramish Paneer Recipe  Niramish Paneer Recipe  Niramish Paneer Recipe

এবার এর গ্রেভিটা বানানোর জন্য এখানে আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নিতে হবে ৫ টা টমেটো, যেটাকে প্রথমে রাফলি কেটে নিতে হবে। যেহেতু এটাকে পেস্ট করতে হবে, তাই এটাকে আমি রাফলি কেটে নিতে হবে। এরপর এরই সাথে লাগবে একটু আদা যেটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে, যাতে মিক্সিতে এটা পেস্ট করতে সুবিধা হয়। এরপর নিয়ে নিতে হবে অল্প একটু কাঁচা লঙ্কা, যেটাকে একটু ছোট ছোট করে রাফলি কেটে নিতে হবে। আর সবশেষে যাবে অল্প একটু ধনেপাতার জড়। ব্যাস এবার এই সব কিছুকে ভালো করে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিতে হবে।( Niramish Paneer Recipe )

Niramish Paneer Recipe  Niramish Paneer Recipe  Niramish Paneer Recipe

এবার এই গ্রেভিটা বানানোর জন্য পনির ভাজার তেলটাকেই কমিয়ে নিয়ে আর তার মধ্যে দিয়ে দিতে হবে ২ থেকে ৩ চা চামচ ঘি। এবার এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ থেকে ১.৫ চা চামচ হিং। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো পেস্টটা যেটা আগে থেকেই ভালো করে রেডি করে রেখেছি। আর টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, এরই সাথে যাবে হলুদ গুঁড়ো ১ চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ২ চা চামচ। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। ( Niramish Paneer Recipe )

Balti Paneer Recipe  Balti Paneer Recipe

এখানে আপনাদের বাল্টি পনির করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই একই পদ্ধতিতে বাল্টি চিকেন বা বাল্টি মটনও করে নিতে পারেন। এই রেসিপিটার নাম বাল্টি এই কারণে নয় যে এটা বাল্টিতে সার্ভ করা হয় বলে, পেশোয়ারে বাল্টি কথার অর্থ হলো ভুনা। তাই টমেটোর গ্রেভিটাকে আপনাদের ততক্ষণ ভুনতে হবে বা কুক করে নিতে হবে যতক্ষণ না এটা একদম পারফেক্টলি রেডি হয়ে আসছে। আর এটা কিন্তু আপনাদের একদম স্লো ফ্লেমেই করে নিতে হবে। নিরামিষ হলেও এর স্বাদটা কিন্তু দেখবেন আমিষেরই মতো আসবে। বুঝতেই পারবেন না এর মধ্যে পেঁয়াজ বা রসুন একদমই দেওয়া নেই। আর এটা হয় টমেটোটাকে বেশ অনেকক্ষণ ভুনার কারণেআর এই টমেটোর মধ্যে যেহেতু এখন জল আছে তাই এটা অনেকটাই ছিটকাবে, তাই এটাকে ঢাকা দিয়ে এখন ভালো করে কুক করে নিতে হবে ১০ থেকে ১২ মিনিটের জন্য। ( Niramish Paneer Recipe )

Balti Paneer Recipe

মোটামুটি ৭ থেকে ৮ মিনিট এখানে হয়ে গেছে, ঢাকনাটাকে সরিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভি থেকে এখন ঘিটাও খুব ভালোভাবে ছেড়ে দেবে আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে আসবে। এখন এটাকে ৩ থেকে ৪ মিনিট আরও ভালোভাবে কুক করে নিতে হবে ঢাকা দিয়েই। মোটামুটি আরও ৩ থেকে ৪ মিনিট হয়ে গেছে, গ্রেভিটা এখানে পারফেক্টলি রেডি।

Balti Paneer Recipe

ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পনিরটা। আর এই পনিরটা কিন্তু আপনাদের ভাজা মশলা সমেতই পুরোটা ঢেলে দিতে হবে। এরপর কোনো রকম জল না দিয়ে এই পনিরটাকে মশলার সাথে কুক করে নিতে হবে ২ থেকে ৩ মিনিটের জন্য। আর চাইলে এটাকে কিন্তু আপনারা এই স্টেজে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন। ( Niramish Paneer Recipe )

Balti Paneer Recipe

২ থেকে ৩ মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে দেখবেন গ্রেভি থেকে তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। ব্যাস এবার এটাকে ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণমতো জল। তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা এখানে চিনির পরিবর্তে অল্প একটু খোয়াও কিন্তু অ্যাড করতে পারেন টকটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে পরিমাণমতো জল। সেমি-গ্রেভি করার জন্য যতটুকু জল লাগবে সেটুকুই এখানে ব্যবহার করতে হবে, খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। ( Niramish Paneer Recipe )

Balti Paneer Recipe Balti Paneer Recipe

জলটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার ফাইনালি এর ঢাকনাটা আপনাদের সরিয়ে নিন।

Niramish Paneer Recipe

আমার কথা মতো নিরামিষ পদ্ধতিতেই এই পনিরটা একবার বানিয়ে দেখুন, দেখবেন অসাধারণ টেস্ট হয়। এবার ফাইনালি এটাকে ফিনিশ করতে হবে অল্প একটু ধনেপাতা ও গরম মশলা দিয়ে।

বালটি পনির রেসিপি নিরামিষ পদ্ধতিতে | Niramish Paneer Recipe In Bengali Style | Atanur Rannaghar

 

 

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating

error: Content is protected !!