The Best Cooking Recipe by Atanur Rannaghar
Aam Dal Recipe | এই গরমে বানিয়ে নিন ২ রকমের টক ডালের রেসিপি


Aam Dal Recipe | এই গরমে বানিয়ে নিন ২ রকমের টক ডালের রেসিপি
- Prep Time: 5 Minute
- Cook Time: 40 Minute
- Total Time: 45 Minute
- Category: Veg
- Method: Indian
- Cuisine: Indian
Description
সারা বছর তো আমরা বাড়িতে ডাল বানিয়ে থাকি। আজকের শুধু একটা নয় বরং দুই দুটো সামার স্পেশাল ডাল রেসিপি। ( Aam Dal Recipe ) গরম ভাতের সাথে খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে।
Ingredients
আম ডাল উপকরণ ( Aam Dal Recipe Ingredients )
- মুসুর ডাল
- জল
- হলুদ গুঁড়ো
- নুন
- কাঁচা আম
- সরষের তেল
- শুকনো লঙ্কা
- কাঁচা লঙ্কা
- কালো সরষে
- হলুদ গুঁড়ো
- চিনি
গুজরাতি ডাল ( Dal Gujarati Ingredients )
- আদা
- কাঁচা লঙ্কা
- নুন
- সরষের তেল
- শুকনো লঙ্কা
- কালো সরষে
- মৌরি
- জিরা
- দারুচিনি
- কারি পাতা
- কাঁচা বাদাম
- হলুদ গুঁড়ো
- টমেটো
- জল
- গুড়
- তেঁতুলের পাল্প
Instructions
তাহলে এই দুটো ডাল রেসিপি বানানোর জন্য এইখানে আপনাদের নিয়ে নিতে হবে ১ কেজি মসুর ডাল। এখানে মসুর ডাল দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে কিন্তু মুগ ডাল দিয়েও ইজিলি বানিয়ে নিতে পারেন। এবার এই ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। চেষ্টা করবেন দুই থেকে তিনবার এটাকে ভালো করে ধুয়ে নিতে। আর এই ডালটা ততক্ষণ ধুয়ে নেবেন যতক্ষণ এই জলটা একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। ডালটাকে একদম ভালো করে পরিষ্কার হয়ে গেলে এবার এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য।( Aam Dal Recipe )
এবার ১০ থেকে ১৫ মিনিট পরে এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার জন্য নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকার। তারপর ডালটাকে এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চেষ্টা করবেন যে জলটার মধ্যে ডালটা ভিজিয়ে রেখেছিলেন সেটা সেদ্ধ করার সময় ব্যবহার না করার। এর মধ্যে ফ্রেশ জল ব্যবহার করার। আর জলটা আপনাদের দিতে হবে ডালের থেকে ঠিক এক কর বেশি। আর সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ আর তারই সাথে এক বড় চামচ নুন। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে একটা সিটি দিয়ে। ( Aam Dal Recipe )
এখানে ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্য এটাকে প্রেসার কুকারে করে নেয়া হচ্ছে, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এটা করে নিতে পারেন। যেহেতু ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেজন্য এটাকে একটা সিটি দিলেই দেখবেন এটা রেডি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ১০ মিনিটের মধ্যেই ডালটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এবার ১০ মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দিতে হবে আর তারপর ওয়েট করব যতক্ষণ এর মধ্যে থেকে স্টিমটা বেরিয়ে না যায়।( Aam Dal Recipe )
এবারে এখানে প্রথম আপনাদের টক ডালটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কাঁচা আম নিয়ে তার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমটাকে আপনাদের কেটেও নিতে হবে, প্রথমে সাইড থেকে কেটে নিতে হবে। তার পর আমটাকে আপনাদের একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আমের চাকাটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা এটাকে একটু আড়াআড়ি ভাবে কেটে নেবেন তাহলে দেখবেন পিসগুলো আপনাদের সমানই হবে।
এই আম ডালটা বা টক ডালটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিতে হবে। তারপর একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু সরষের তেল। তারপর ওয়েট করুন তেলটা একটু গরম হয়ে যাওয়ার। আর তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে তিনটে শুকনো লঙ্কা, সাথে ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ সর্ষে। আপনারা চাইলে এখানে কিন্তু পাঁচফোড়ন দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এর মধ্যে আমগুলো। আর এই আমটা দেওয়ার পরেই আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে স্বাদমতো নুন। তারপর এটাকে একবার একদম লো ফ্লেমে ভালো করে কুক করুন।( Aam Dal Recipe )
আর আমটাকে দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আপনারা ঢাকা দিয়ে কুক করে নিন তিন থেকে চার মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু এই সময় আপনাদের একদম লো রাখতে হবে। ঢাকা দিয়ে কুক করলে দেখবেন আম থেকে জলটাও ছেড়ে দেবে বা ময়শ্চারটাও ছেড়ে দেবে আর তার সাথে সাথে আমটা কিন্তু প্রপারলি কুকও হয়ে যাবে। ( Aam Dal Recipe )
এবার তিন থেকে চার মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে এখানে ডালটাকে দিয়ে দিতে হবে। এবার ডালটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ডালটা দিয়ে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণমতো জল। আপনারা এখানে যতটা পাতলা বা গাড়ো করতে চান সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ফুটতে দিন। এখানে একটু সেমি-থিকই রেখেছি। আর টক ডালের টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে অল্প একটু চিনি ব্যবহার করতে হবে। বাট আপনারা যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এটাকে স্কিপও করতে পারেন। রেসিপিটা যতটা সিম্পল রাখবেন দেখবেন এর টেস্টটা ততটাই ভালো আসবে। আর এই গরমের দিনে এরকম টক ডাল হলে ভাতের সাথে আমার মনে হয় আর কিছু লাগবে না। এটা পারফেক্টলি ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দিতে হবে নয়তো আমগুলো কিন্তু এখানে আপনাদের ওভারকুক হয়ে যাবে।( Aam Dal Recipe )
গুজরাতি ডাল
এই খাট্টা-মিঠা গুজরাতি ডাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়ে নিতে হবে একটা হামালদিস্তা, যার মধ্যে দিয়ে দিতে হবে ১০ থেকে ১৫ গ্রাম আদা। ঝালের জন্য এখানে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা। আর যাতে এটা ভালোভাবে ক্রাশ করা যায় সেজন্য এখানে দিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। তারপর এটাকে ভালো করে ক্রাশ করে নিন। এটাকে হামালদিস্তাতে বা মিক্সিতেও ক্রাশ করে নিতে পারেন। বা আপনারা চাইলে ক্রাশ না করে পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। ( Aam Dal Recipe )
এবারে গুজরাতি ডাল বানানোর জন্য এখানে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, তারই সাথে হাফ চা চামচ কালো সর্ষে। হাফ চা চামচ যাবে মৌরি আর এক চা চামচ যাবে গোটা জিরে। সাথে ফ্লেভারটা একটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিতে হবে একটা দারুচিনির টুকরো আর কয়েকটা কারি পাতা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে ৫০ গ্রাম কাঁচা বাদাম। তারপর একদম লো ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিন। বাদামটা ভাজতে মোটামুটি আপনাদের সময় লেগে যাবে দুই থেকে তিন মিনিট মতো। আর এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। আর তারপর যখনই দেখবেন দুই থেকে তিন মিনিট পরে বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আদা আর কাঁচা লঙ্কাটা যেটা ভালোভাবে ছেঁচে রেখেছিলাম। তারপর এটাকে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ না যাওয়া অব্দি এটাকে আপনাদের ভালো করে একটু কুক করে নিতে হবে। ( Aam Dal Recipe )
তারপর যখনই দেখবেন আদা আর কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। আর মশলার মধ্যে সবার প্রথমে এখানে দিয়ে দিতে হবে রঙের জন্য এক চা চামচ হলুদ গুঁড়ো। তারই সাথে যাবে স্বাদমতো নুন। তারপর এটাকে ৩০ সেকেন্ড মতো একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই দিয়ে দিন তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে কেটে। যেটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে।
৩ থেকে ৪ মিনিট পরে টমেটোটা থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করবে আর টমেটোটা এখানে বেশ অনেকটাই এখন গলে যাবে । এই স্টেজে এখানে দিয়ে দিয়ে দিতে হবে ডালটা। আর ডালটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে পরিমাণমতো জল। জলটা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আর তার আগে নুনটা এখানে কিন্তু একবার অবশ্যই চেক করে নেবেন। আর তারই সাথে দিয়ে দিন এক থেকে দেড় চামচ গুড়।
আপনাদের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা মিষ্টির জন্য চিনি বা মিশ্রিও এখানে ব্যবহার করতে পারেন বাট গুড় দিয়ে দিলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসে। এবার এর মধ্যে টক ভাব আনার জন্য এখানে দিয়ে দিতে হবে দুই চা চামচ তেঁতুলের পাল্প। ব্যাস তারপর ফাইনালি এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। এই ডালের টেস্টও কিন্তু একটু খাট্টা-মিঠা হয় তাই এখানে টক আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু আপনারা এক্সাক্ট রাখবেন। ব্যাস তারপর এটা ভালো করে ফুটে গিয়ে একটু ঘন হয়ে গেলেই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর তারপর গরম গরম পরিবেশন নিন| ( Aam Dal Recipe )







