Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Rui Macher Jhol Recipe

Rui Macher Jhol Recipe | কম তেল মশলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 35 Minute
  • Category: Fish
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

এই গরমে যদি আপনারা ভেবে থাকেন যে বেশি তেল মসলা দিয়ে কোন রেসিপি আপনারা মাছের বানাবেন না তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্পেশাল রুই মাছের ঝোল রেসিপিটা ( Rui Macher Jhol  Recipe ) কিন্তু করে দেখতে পারেন। খুবই শর্ট এন্ড সিম্পল একটা রেসিপি।


Ingredients

রুই মাছের ঝোল উপকরণ ( Rui Macher Jhol  Recipe Ingredients )

  • রুই মাছ
  • আদা
  • পোস্ত
  • হলুদ গুঁড়ো
  • নুন
  • সরষের তেল
  • কালো জিরে
  • টমেটো
  • জিরা গুঁড়ো
  • জল
  • কাঁচা লঙ্কা

Instructions

রুই মাছের ঝোল রান্নার পদ্ধতি ( How to Make Rui Macher Jhol  Recipe )

তাহলে রুই মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে এক কেজি রুই মাছ। খুব বেশি কিন্তু বড় সাইজের আপনাদের নিতে হবে না মাজারি মাপের পিস নিয়ে নিতে হবে। এবার ম্যাচটাকে নুন, হলুদ আর সরসের তেল মাখিয়ে ভালো করে ম্যেরিনেট করে নিতে হবে। খুব বেশি তেল লাগবে না এক থেকে দেড় চা চামচ তেল দিয়ে দিলেই হবে। আর মাছটা ভালো করে ম্যেরিনেট করা হয়ে গেলে এটাকে রেস্টিং এ রেখে দিতে হবে মিনিমাম ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ( Rui Macher Jhol  Recipe )

মাছটা ম্যেরিনেট করার পরে এখানে আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে, পেস্টটা বানাতে লাগবে আদা এখানে এক কেজি মাছের জন্য নিয়ে নিতে হবে ১৫ গ্রাম আদা তারই সাথে ঝালের জন্য যাবে কাঁচা লঙ্কা, আপনারা যতটা ঝাল খেতে চান সে অনুযায়ী ঝাল টা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিতে হবে পোস্ত। ৫০ গ্রাম পোস্ত আগে থেকে জলে ভালো করে ভিজিয়ে দিয়ে দিতে হবে। পেস্ট করার জন্য আলাদা করে পেস্টের  জন্য জলটা ব্যবহার করতে হবে না। কারণ পোস্ত ভেজানো যে জলটা ছিল সেটাই এখানে ব্যবহার করে নিতে হবে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। ( Rui Macher Jhol  Recipe )

এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা করে নিয়ে কড়িটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল। খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না, কারণ মাছটাকে ব্যাচ ওয়াইজ এখানে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার আগে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিতে হবে তেলের মধ্যে, হলুদ আর নুন দিয়ে দিলে ভাজার সময় তেলটা ছেটকাবেও না আর নিচে আটকেও যাবে না। তারপর যখনই দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে।

যখনই দেখবেন একটা দিকে কালার চলে আসবে তখন এটাকে পাল্টে দিয়ে একই ভাবে ভেজে নিতে হবে। আর এরপর যখনই দেখবেন দুদিকে ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে। এবার একইভাবে বাকিগুলো মাছ কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু মাছটাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। সবকটা মাছ এখানে ভালো করে ভাজা হয়ে গেল তুলে রেখে দিতে হবে।( Rui Macher Jhol  Recipe )

এইবার মাছের জোল টা বানিয়ে নিতে হবে। তার জন্য মাছ ভাজার তেলে এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ মত কালোজিরে। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চারটে টমেটো কে কেটে। টমেটোটা দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদমত নুনটাও। মাছটা ভাজার সময় কিন্তু আমি এখানে অল্প একটু নুন আগেই ব্যবহার করা হয়েছিল। নুনটা এখানে আপনারা বুঝিয়ে দেবেন। নুনটা দেওয়ার পরে টমেটোটাকে আপনার ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে।

মোটামুটি দু থেকে তিন মিনিট কুক করার পরেই টমেটোটা এখন গলতে শুরু করবে। এই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুড়ো। মাছ ভাজার সময় তেলেও অলরেডি হলুদ গুড়ো দেয়া হয়েছিল, এখানে একটু কমই ব্যবহার করতে হবে। হাফ চা চামচ মত দিয়ে দিলেই হবে। তারপর দিয়ে দিতে হবে এক চা চামচ জিরে গুড়ো। এই রেসিপির জন্য আপনাদের কিন্তু আলাদা করে আর কোন মসলা দিতে হবে না। জাস্ট হলুদ আর জিরা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে পেস্টটা করা হয়েছিল সেটা এখানে দিয়ে দিতে হবে। ( Rui Macher Jhol  Recipe )

আর পেস্টটা দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখতে হবে। আর এইভাবে কুক করতে থাকবেন যতক্ষণ আদার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মসলা থেকে যখন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেবে, আর আদার যে কাঁচা গন্ধ থাকে সেটা এখন একদম চলে যাবে এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে জলটা। এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর জলটা দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে।

( Rui Macher Jhol  Recipe )

ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এখানে কিন্তু আলুর ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে আলুটাকে ভেজে কিন্তু ব্যবহার করতে পারেন। মাছগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দিন। আর এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো টু মিডিয়াম করে দেবেন। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে আপনাদের এটাকে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য। তাহলে দেখবেন মাছের ফ্লেভারটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে কিন্তু চলে আসবে। ঝোলটা যখনই দেখবেন একটু ফুটে এটা রিডিউস হয়ে গেছে তখন এর মধ্যে ফাইনালি দিয়ে দিতে হবে অল্প একটু কাঁচালঙ্কা গার্নিশের জন্য।

ব্যাস এটাকে ভালো করে একবার মিশিয়ে নিলেই গরমকালের জন্য রুই মাছের পাতলা ঝোল কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।

error: Content is protected !!