Description
কাঁচা আম দিয়ে আমপোড়া শরবত, আচার ও চাটনির রেসিপি এর আগে আপনাদের দেখিয়েছি। আজকে বানিয়ে নেবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি ( Kacha Amer Amsotto Recipe )। এই সময় বাজারে কিন্তু আপনারা কাঁচা আম খুবই ইজিলি পেয়ে যাবেন। একবার যদি এটা আপনারা বানিয়ে রাখেন সারা বছর কিন্তু আপনারা এটাকে স্টোর করে খেতে পারবেন।
Ingredients
আমসত্ত্ব রেসিপি উপকরণ ( Kacha Amer Amsotto Recipe Ingredients )
- কাঁচা আম
- চিনি
- মৌরি
- নুন
- বিট নুন
- গোলমরিচ গুঁড়ো
- অর্গানিক ফুড কালার
- চিলি ফ্লেক্স
- সাদা তেল
Instructions
তাহলে কাঁচা আমের আমসত্ত বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে দেড় কেজি কাঁচা আম। চেষ্টা করবেন আমগুলো একদম কাঁচা নেওয়ার। একটু প্রেস করলেই বুঝতে পারবেন যদি খুব শক্ত থাকে তাহলে সেই আমগুলি নিয়ে নেবেন। এবার প্রথমে আপনাদের একটা আম নিয়ে এর পেছনের অংশটাকে আপনাদের কেটে দিতে হবে। আর পেছনের দিকটাকে কেটে নেওয়ার পরে একটা পিলারের মাধ্যমে এর খোসা টা আপনারা ছাড়িয়ে নিতে হবে।( Kacha Amer Amsotto Recipe )
অনেকের বাড়িতেই কিন্তু আম গাছ আছে। ঝরে আম পড়লে ভাবেন কি করবেন? চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমটা ছাড়ানো হয়ে গেলে এটাকে কেটেও নিতে হবে। আমের শক্ত অংশগুলোকে বাদ দিয়ে ছোট ছোট ডাইস করে এটাকে কেটে নিতে হবে। যেহেতু এটাকে পরে বয়েলই করতে হবে তাই এটাকে রাফলি কেটে নিতে হবে। আর আমটা কেটে নেওয়ার পরে অতি অবশ্যই এটাকে আপনারা জলের মধ্যে রেখে দেবেন যাতে এটা কালো না হয়ে যায়।( Kacha Amer Amsotto Recipe )
এবার এখানে আমগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে গরম জলে সেদ্ধ করার জন্য। একটু ধুয়ে নিলে দেখবেন আমের যে কষাটা থাকে সেটা বেরিয়ে যাবে। আর আমসত্ত্ব আপনাদের পারফেক্টলি হবে। আর আমটাকে জলে দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লেগে যাবে এটাকে পারফেক্টলি সেদ্ধ করতে। আর আপনারা চাইলে ঢাকা দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন।
মোটামুটি সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা আপনাদের সরিয়ে নিতে হবে। আমটা এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তাই এটাকে তুলে নিয়ে জলটাকে ভালো করে ঝড়িয়ে নিয়ে রেখে দিতে হবে একটা বোলের মধ্যে। এবারে গরম থাকা অবস্থাতে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে কিন্তু ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে পাল্প বানিয়ে নিতে পারেন। ভালোভাবে সেদ্ধ হলে আপনাদের মিক্সিতে ঘুরানোর কিন্তু দরকার পড়বে না। ( Kacha Amer Amsotto Recipe )
এবার এটাকে ভালো করে একবার ছেকে নিতে হবে। আর ছাকার জন্য একটা বোল নিয়ে তার উপর নিয়ে নিতে হবে একটা স্ট্রেনার। আর তার উপরে পালপটা দিয়ে ভালো করে ছেকে নিতে হবে। পাল্পটা দেবার পরে ভালো করে প্রেস করে আপনাদের এটাকে ছেকে নিতে হবে। দু থেকে তিন মিনিটের মধ্যে এটা একদম পারফেক্ট আপনাদের স্ট্রেন করা হয়ে যাবে।আচ্ছা এবার এটাকে কুক করার জন্য একটা পাত্র নিয়ে গ্যাসটাকে অন করে নিয়ে, তারপর আমের পালটাকে আমি ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দিতে হবে।
এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে আপনাদের মেশাতে হবে। যাতে এর মধ্যে যে ময়েসচারটা আছে সেটা একদম বাড়িয়ে যাই। মোটামুটি আট থেকে ন মিনিট এটাকে আপনাদের ভালো করে এইভাবেই কুক করে নিতে হবে। আর কন্টিনিউ ভালো করে কিন্তু আপনাদের এটাকে মেশাতে হবে। না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আগের থেকে কিন্তু জলের পরিমাণটা একদম কমে গেছে বা ময়েস্চারের পরিমাণটা অনেকটাই কমে এসছে। আর আগের থেকে অনেকটা কিন্তু এখন ঘন হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিনিটা। এখানে দেড় কেজি আমের জন্য ২০০ গ্রাম চিনি।( Kacha Amer Amsotto Recipe )
চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে গেলেও দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা আবারও ঘন হয়ে যাবে আর এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে কিছু উপকরণ যেমন সর্বপ্রথম দিয়ে দিতে হবে এক চা চামচ মৌড়ি, তারপর দিয়ে দেব স্বাদমত নুন এছাড়াও সাথে একটু বিট নুন এখানে দিয়ে দিতে হবে, এরপর দিয়ে দিতে হবে একটু গোল মরিচ গুঁড়ো তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আমসত্তের কালারটা এমন কিন্তু রাখতে পারেন। কিন্তু এখানে অল্প একটু ফুড কালার ব্যবহার করলাম যাতে এটা একটু ভালো হয়।( Kacha Amer Amsotto Recipe )
আপনারা চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন। আর কালারটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন এর রংটা সুন্দর চলে আসবে। মোটামুটি চিনি দেওয়ার পরে আরো পাঁচ থেকে সাত মিনিট আপনাদের এইভাবে এটাকে কুক করে নিতে হবে। আর এটা যখন পারফেক্টলি রেডি হয়ে যাবে তখন সবশেষে এর মধ্যে দিয়ে দিন অল্প একটু চিলি ফ্লেক্স। ব্যাস তারপর এটাকে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা একদম শেষেই দিয়ে দেবেন। তাহলে দেখবেন এটা খুব বেশি ঝাল হবে না।
এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে থালার মধ্যে। আর থালাটা নিয়ে মিশ্রণটার মধ্যে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল। যাতে রোদে শোকানোর পরে আমসত্যটা থালা থেকে খুব ভালোভাবে ছেড়ে দেয় বা উঠে যায়। আর আপনাদের কাছে যদি রববার স্প্যাচুলা থেকে আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তাতে দেখবেন এটা আরো স্মুথ হবে। আচ্ছা এটা এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি রোদে শুকিয়ে নিতে হবে একদিনের জন্য।( Kacha Amer Amsotto Recipe )
এটাকে রোদে শুকিয়ে নিলেই আপনাদের আমসত্য কিন্তু পারফেক্টলি রেডি। একদিন রোদে রাখার পরে দেখবেন কাঁচা আমের আমসত্ত্ব এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে সাইডগুলোকে আপনাদের ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে। আর সাইড থেকে কাটা হয়ে গেলে এটাকে আমি আপনাদের ছাড়িয়েও নিতে হবে। আচ্ছা এবার এটাকে থালাতে রেখেই কেটে নিতে হবে। আপনারা এটাকে মাঝখান থেকে কেটে ছোট ছোট রোল বানিয়ে নিতে পারেন।( Kacha Amer Amsotto Recipe )
বাট আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যাতে সাইজটা একটু বড় হয়। আর কেটে নেওয়ার পরে এটাকে আপনাদের রোল করে নিতে হবে। এটাকে আপনারা মিনিমাম এক বছর অব্ধি রেখে কিন্তু খেতে পারবেন।
