Description
এই গরমের দিনে কিছু হালকা রেসিপি ট্রাই করবেন যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে তাহলে এই ঝিঙের নিরামিষ রেসিপিটা ( Jhinge Daler Bora Recipe ) একবার ট্রাই করতে পারেন। ঝিঙ্গে দিয়ে রেসিপিটা খেতে দারুণ সুন্দর লাগে।
Ingredients
ঝিঙের নিরামিষ রেসিপি উপকরণ ( Jhinge Daler Bora Recipe Ingredients )
- ঝিঙে
- ছোলার ডাল
- আদা কুচি
- কাঁচা লঙ্কা
- নুন
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- মৌরি
- হলুদ সরষে
- পোস্ত
- জল
- সরষের তেল
- কালো জিরে
- আদা বাটা
- কাঁচা লঙ্কা
- হলুদ গুঁড়ো
- জল
- নুন
- চিনি
Instructions
তাহলে ঝিঙের ডাল বড়া রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে চারটে ঝিঙ্গে। যেটাকে প্রথমে পিল করে কেটে নিতে হবে। বাট এটাকে পুরোপুরি পিল করতে হবে না। এটাকে কিন্তু একটু ছাড়া ছাড়া পিল করতে হবে। যাতে টেক্সচারটাও ভালো হয় আর টেস্টটা একটু ভালো আসে। এবার এটাকে আমি আপনাদের কেটে নিতে হবে আর কাটার জন্য প্রথমের অংশটাকে তারই সাথে শেষের অংশটা আপনাদের একটু বাদ দিয়ে দিতে হবে। তারপর একটু বড় বড় করে আপনাদের এটাকে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে লম্বা লম্বা করে এটাকে আপনাদের কেটে নিতে হবে।( Jhinge Daler Bora Recipe )
আর ঝিঙ্গেটা কাটা হয়ে গেলে আমি এটাকে জলের মধ্যে রেখে দিতে হবে। এবার ডালের বড়াটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে ২৫০ গ্রাম ছোলার ডাল। যেটাকে আগে থেকে আপনাদের ভালো করে ভিজিয়ে রাখতে হবে । এবার এই ডালটাকে আপনাদের পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে দু তিনটে আদার স্লাইস। তারই সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা। তারপর খুব সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমত নুন। তারই সাথে যাবে অল্প একটু হলুদ গুঁড়ো ও সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সবশেষে এক চা চামচ মত মৌড়ি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। ( Jhinge Daler Bora Recipe )
বড়া বানানোর জন্য টেক্সচারটি আপনাদের একটু মাখা মাখা রাখতে হবে। খুব বেশি জল দিয়ে কিন্তু আপনারা পেস্ট করবেন না। আর একবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিতে হবে পরে ব্যবহার করার জন্য। ( Jhinge Daler Bora Recipe )
আচ্ছা এবার একটা আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং যার নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দু চা চামচ সাদা সরষে। আর এই সরসের সাথে এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পোস্ত। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর এর একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। ( Jhinge Daler Bora Recipe )
এবার একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে, তারপর করাই টা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ সরষের তেল। আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ মত কালোজিরে। তারই সাথে ঝিঙ্গেটাও এখানে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে নিতে হবে। আর এটা অল্প ভাজা হয়ে গেলেই যখন দেখবেন হালকা হালকা এর মধ্যে থেকে জলটা ছাড়া শুরু করছে তখন এখানে দিয়ে দিতে হবে এক ছোট চামচ আদা বাটার কাঁচা ঙ্কা বাটা। তারই সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু কাঁচা লঙ্কা বাট। তারপরে আবারো ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ধরে নিন দু থেকে তিন মিনিট সময় লাগবে আদার কাঁচা গন্ধটা একদম চলে যেতে। আর একবার আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে রঙের জন্য একের তিন চামচ হলুদ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ( Jhinge Daler Bora Recipe )
আর মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণমত জল। জলটা আপনারা তখনই দেবেন যখন ঝিঙ্গে থেকে জলটা পারফেক্টলি ছেড়ে দেবে। এবার স্বাদমত নুন দিয়ে এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে। কারণ ডালটা দেওয়ার পরে দেখবেন জলটা অনেকটাই রিডিউস হয়ে যাবে। কারণ ডালের বড়া গুলোকে আপনাদের এই জলের মধ্যে কিন্তু কুক করতে হবে। এরপর যখনই দেখবেন ফুটে গেছে তখন ফ্লেমটাকে আপনাদের মিডিয়াম টু লো করে নিতে হবে। তারপর ডালের বড়া গুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে।( Jhinge Daler Bora Recipe )
বড়াগুলোকে কিন্তু আপনাদের খুব বেশি বড় করলে চলবে না। ছোট ছোট দিয়ে দিলেই হবে। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই ঢাকা দিয়ে আপনাদের ১০ থেকে ১২ মিনিট এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ( Jhinge Daler Bora Recipe )
মোটামুটি সাত থেকে আট মিনিট হয়ে গেলে আপনাদের ঢাকনাটাকে খুলে নিয়ে নিতে হবে, এই সময় বড়গুলো কিন্তু এখানে একদম পারফেক্টলি বড় সাইজেরও হয়ে যাবে। এটাকে কিন্তু আপনারা এখন মেশাবেন না। এইভাবেই কুক করে নিতে হবে আরো তিন থেকে চার মিনিটের জন্য। ( Jhinge Daler Bora Recipe )
মোটামুটি ১০ থেকে ১২ মিনিট পরে দেখবেন বড়াগুলো কিন্তু এখানে পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে পোস্ত আর সরষে বাটাটা। আর এই বাটাারটা দেওয়ার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর তারপর ফুটতে দিন আরো দু থেকে তিন মিনিটের জন্য।( Jhinge Daler Bora Recipe )
একটু ফুটে গেলেই দেখবেন এটা পারফেক্টলি ঘন হয়ে যাবে। এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। তারপর ভালো করে মিশিয়ে নিলেই ঝিঙে ডাল বড়া কিন্তু পারফেক্টলি রেডি। রেসিপিটা বানানো অনেকে সিম্পল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।( Jhinge Daler Bora Recipe )
