Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Dry Chilli Chicken Recipe Main

Dry Chilli Chicken Recipe | রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন বানানোর সহজ পদ্ধতি

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 35 Minute
  • Category: Chicken
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

রেস্টুরেন্টের ড্রাই চিলি চিকেনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বাইরের অংশটা মুচমুচে, ভিতরের চিকেনটা নরম জুসি, আর তার সঙ্গে থাকে ঝালমশলাদার সসের সুন্দর কোটিং বাড়িতে অনেক সময় চিলি চিকেন বানালে চিকেন শক্ত হয়ে যায় অথবা কিছুক্ষণ পর কোটিংটা নরম হয়ে যায় ( Dry Chilli Chicken Recipe )

এই রেসিপিতে চিকেনকে দুবার ভাজা হয় প্রথমবার চিকেনকে প্রায় ৮০ শতাংশ রান্না করে নেওয়া হয় এবং কিছুক্ষণ রেখে দেওয়া হয় দ্বিতীয়বার উচ্চ আঁচে অল্প সময় ভাজার ফলে বাইরে সুন্দর ক্রিসপি স্তর তৈরি হয়, অথচ ভিতরের মাংস নরম জুসি থাকে এরপর রসুন, আদা, শুকনো লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং বিশেষ সসের মিশ্রণের সঙ্গে চিকেনটিকে দ্রুত টস করে নেওয়া হয়


Ingredients

ড্রাই চিলি চিকেন বানানোর উপকরণ ( Dry Chilli Chicken Recipe Ingredients )

  • হাড় ছাড়া মুরগির লেগ
  • ময়দা
  • কর্নফ্লাওয়ার
  • স্বাদমত নুন
  • গোলমরিচ গুঁড়ো
  • আদা রসুন বাটা
  • ডিম
  • সাদা তেল
  • ডার্ক সয়া সস
  • লাইট সয়া সস
  • ওয়েস্টার সস
  • রেড চিলি সস
  • টমেটো সস
  • ভিনিগার
  • চিনি
  • আজিনোমোটো
  • শুকনো লঙ্কা
  • জল
  • তারা ফুল
  • কুচানো রসুন
  • কুচানো আদা
  • সবুজ, লাল, ক্যাপসিকাম
  • পেঁয়াজ
  • কাঁচা লঙ্কা
  • কুচানো পেঁয়াজ পাতা
  • কুচানো ধনেপাতা

Instructions

রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন রান্নার পদ্ধতি ( How to make Dry Chilli Chicken Recipe )

এই রেসিপির জন্য বোনলেস চিকেন লেগ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় চাইলে চিকেন ব্রেস্ট ব্যবহার করা যায়, অথবা লেগ ব্রেস্ট দুটো একসঙ্গেও নেওয়া যায়

Dry Chilli Chicken Recipe

 

চিকেনের টুকরোগুলি প্রথমে মাঝখান থেকে ভাগ করে নিন এরপর প্রতিটি অংশকে সামান্য তির্যকভাবে পাতলা স্লাইস করে কাটুন টুকরোগুলি মাঝারি থেকে ছোট আকারের হবে কাটা চিকেন একটি বড় বাটিতে নিয়ে তাতে ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন, ব্ল্যাক পেপার পাউডার এবং আদারসুন বাটা দিন এরপর দুটি ডিম যোগ করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন চাইলে ম্যারিনেশনে সামান্য সাদা তেলও দেওয়া যায় নিনএই ম্যারিনেশনে কোটিং পাতলা  থাকলে চিকেন ভাজার পর বাইরের অংশ ক্রিসপি হলেও চিকেনের স্বাভাবিক নরমভাব বজায় থাকে( Dry Chilli Chicken Recipe )

Dry Chilli Chicken Recipe

 

চিকেন ভাজার জন্য একটি  কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন তেলের আঁচ মাঝারি থেকে একটু বেশি রাখুন তেল গরম হলে অল্প অল্প করে চিকেনগুলি ভাজুন, সম্পূর্ণ ক্রিসপি করে ভাজার দরকার নেই প্রায় ৮০ শতাংশ রান্না হয়ে গেলেই প্রথম ধাপের ভাজা শেষ এরপর দ্বিতীয়বার খুব গরম তেলে অল্প চিকেনগুলি আবার ভেজে নিন চিকেন ভাজার পর দ্রুত সসের সঙ্গে মিশিয়ে নেওয়া ভালো

Dry Chilli Chicken Recipe

একটি ছোট বাটিতে ডার্ক সয়া সস, লাইট সয়া সস, অয়েস্টার সস, রেড চিলি সস, টমেটো কেচাপ, ভিনিগার এবং চিনি নিন এর সঙ্গে সামান্য ব্ল্যাক পেপার পাউডার যোগ করুন প্রয়োজন অনুযায়ী নুন দিন MSG ব্যবহার করতে চাইলে এই পর্যায়ে চা চামচ যোগ করা যায় সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ সস তৈরি করে রাখুন ড্রাই চিলি চিকেনে অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই

Dry Chilli Chicken Recipe

শুকনো লঙ্কা ৬টি কিছুক্ষণ জলে ভিজিয়ে নরম করে নিন এরপর অল্প জল দিয়ে মিক্সারে মিহি করে পেস্ট তৈরি করুন তবে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করলে লঙ্কার বীজ ডাঁটা বাদ দিয়ে নেওয়া ভালো( Dry Chilli Chicken Recipe )

Dry Chilli Chicken Recipe

চাইনিজ স্টাইলের কড়াই বা ওয়ক ভালোভাবে গরম করুন চিকেন ভাজার তেল থেকে সামান্য তেল এই কড়াইতে ব্যবহার করতে পারেন তেল গরম হলে কাঁচা লঙ্কা কুচোনো রসুন দিয়ে উচ্চ আঁচে দ্রুত ভাজুন রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হালকা ভাজা গন্ধ বের হলে কুচোনো আদা যোগ করে অল্প ভাজুন আদারসুন ভালোভাবে ভাজা হলে তৈরি করে রাখা শুকনো লঙ্কার পেস্ট যোগ করুন উচ্চ আঁচে প্রায় ½– মিনিট দ্রুত নেড়ে রান্না করুন লঙ্কার পেস্টের কাঁচা গন্ধ চলে গিয়ে রং একটু গাঢ় হয়ে এলে বুঝতে হবে এটি ভালোভাবে রান্না হয়েছেএবার দুই ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিন উচ্চ আঁচে প্রায় ৩০ সেকেন্ড দ্রুত টস করে নিনএবার আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণ কড়াইতে ঢেলে দিনউচ্চ আঁচে দ্রুত নেড়ে সসের সঙ্গে সবজিগুলি মিশিয়ে নিন  ( Dry Chilli Chicken Recipe )

Dry Chilli Chicken Recipe Dry Chilli Chicken Recipe

সবশেষে দ্বিতীয়বার ভেজে রাখা ক্রিসপি চিকেন কড়াইতে দিয়ে দিন এবার আঁচ উচ্চ রেখেই দ্রুত টস করতে হবে, যাতে সসটি চিকেনের প্রতিটি টুকরোর গায়ে সুন্দরভাবে লেগে যায় চিকেন সস ভালোভাবে মিশে গেলে অল্প পেঁয়াজ পাতা ধনেপাতা দিয়ে শেষ করুন আরও একবার দ্রুত টস করে গ্যাস বন্ধ করে দিন( Dry Chilli Chicken Recipe )

Dry Chilli Chicken Recipe

এই পদ্ধতিতে তৈরি ড্রাই চিলি চিকেনের বাইরে থাকবে মশলাদার ক্রিসপি কোটিং, ভিতরে থাকবে নরম জুসি চিকেন, আর ক্যাপসিকামপেঁয়াজের হালকা ক্রাঞ্চের সঙ্গে সয়া সস, চিলি সস শুকনো লঙ্কার ঝালমশলাদার স্বাদ পুরো রান্নাটিকে রেস্টুরেন্টস্টাইলের করে তুলবে

error: Content is protected !!