Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Chicken Keema Masala Recipe

Chicken Keema Masala Recipe | মালাই চিকেন কিমা মাসালা বানানোর সহজ রেসিপি

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 10 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 40 Minute
  • Category: Chicken
  • Method: Indian

Description

চিকেন কিমা দিয়ে খুব অল্প সময়ে এবং সহজ কিছু উপকরণে তৈরি করা যায় এই মালাই চিকেন কিমা মসালা পেঁয়াজ, বাদাম, সুগন্ধি গোটা মশলা এবং মৃদু মশলার সঙ্গে চিকেন কিমা রান্না করে তৈরি এই পদটির গ্রেভি বেশ মসৃণ ও ক্রিমি হয় শেষে ক্যাপসিকাম, ফ্রেশ ক্রিম এবং কাসুরি মেথি যোগ করায় স্বাদে আসে দারুণ একটা রেস্টুরেন্টস্টাইলের ফ্লেভার ( Chicken Keema Masala Recipe)

এই রান্নায় কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি বিশেষ করে চিকেন কিমা বেশি সময় ধরে রান্না করা যাবে না, কারণ বেশি রান্না হলে কিমা শক্ত ও শুকনো হয়ে যেতে পারে পেঁয়াজ ও বাদামের পেস্ট ঠিকভাবে তৈরি করা এবং মশলাগুলো ধীরে ধীরে ভেজে নেওয়াই এই রান্নার স্বাদ বাড়ানোর মূল চাবিকাঠি


Ingredients

মালাই চিকেন কিমা মাসালা রেসিপি উপকরণ ( Chicken Keema Masala Recipe Ingredients )

  • পেঁয়াজ
  • কাঁচা লঙ্কা
  • কাঠবাদাম
  • গোটা ধনে
  • জিরা
  • সাদা মরিচ
  • এলাচ
  • জয়ত্রী
  • লবঙ্গ
  • শুকনো লঙ্কা বীজ
  • সাদা তেল
  • ঘি
  • মৌরি
  • শাহী জিরা
  • কুচানো আদা
  • কুচানো রসুন
  • কাঁচা লঙ্কা কুচি
  • চিকেন কিমা
  • স্বাদমত নুন
  • টক দই
  • সবুজ, লাল, ক্যাপসিকাম
  • ফ্রেশ ক্রিম
  • কাসুরি মেথি
  • কুচানো ধনেপাতা

Instructions

মালাই চিকেন কিমা মসালা রেসিপি রান্নার পদ্ধতি   ( How to Make Chicken Keema Masala Recipe )

পেঁয়াজ ও বাদামের পেস্ট তৈরি

প্রথমে পেঁয়াজ সেদ্ধ করে নিতে হবে একটি কড়াইয়ে পর্যাপ্ত জল দিয়ে ফুটতে দিন জল ভালোভাবে ফুটে উঠলে তিনটি পেঁয়াজ মোটামুটি বড় টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দিন এর সঙ্গে তিনটি কাঁচা লঙ্কা এবং ১০০ গ্রাম বাদাম যোগ করুন এখানে বাদামের খোসা আগে থেকেই ছাড়িয়ে নেওয়া ভালো ( Chicken Keema Masala Recipe )

পেঁয়াজ ও বাদামকে মাঝারি আঁচে ভালোভাবে সেদ্ধ হতে দিন পেঁয়াজ একেবারে নরম হয়ে গেলে এবং বাদাম কিছুটা নরম হলে গ্যাস বন্ধ করে দিন রান্নার এই ধাপে পেঁয়াজ পুরোপুরি নরম হওয়া জরুরি, কারণ পরে এটিকে মিহি করে পেস্ট করা হবে

সেদ্ধ পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং বাদাম কিছুটা ঠান্ডা করে মিক্সারে দিয়ে মিহি ও মসৃণ পেস্ট তৈরি করুন হবে, মালাই কিমার গ্রেভিও তত সুন্দর হবে

Chicken Keema Masala Recipe

সুগন্ধি মশলার গুঁড়ো তৈরি

এবার একটি শুকনো ফ্রাইং প্যান গরম করে তাতে গোটা ধনে, জিরে, গোলমরিচ, ছোট এলাচ, সামান্য জয়ত্রী এবং লবঙ্গ দিয়ে দিনআঁচ কমিয়ে মশলাগুলো ধীরে ধীরে ভাজতে হবে মশলা ভাজার সময় ক্রমাগত নাড়তে থাকুন মশলা থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে বুঝতে হবে এগুলো যথেষ্ট ভাজা হয়েছে( Chicken Keema Masala Recipe )

Chicken Keema Masala Recipe

এবার তিনটি শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কার বীজসহ ব্যবহার করলে মশলায় ঝাল আসবে, কিন্তু লঙ্কার গাঢ় রং খুব বেশি যোগ হবে না ফলে মালাই কিমার গ্রেভির সুন্দর হালকা রং বজায় থাকবেশুকনো লঙ্কা না ব্যবহার করতে চাইলে এর পরিবর্তে অল্প পরিমাণ ইয়েলো চিলি পাউডার ব্যবহার করা যেতে পারে

মশলাগুলো ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটি প্লেটে তুলে নিন সম্পূর্ণ ঠান্ডা হলে মিক্সারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন চাইলে হামানদিস্তায়ও গুঁড়ো করা যায় তৈরি মশলার গুঁড়োটি পরে কিমা রান্নার সময় ব্যবহার করা হবে

চিকেন কিমা রান্না

একটি বড় কড়াই গরম করে তাতে সাদা তেল এবং ঘি দিন তেলঘি ভালোভাবে গরম হয়ে এলে ১ চা চামচ মৌরি এবং আধ চা চামচ শাহি জিরে দিয়ে দিন কয়েক সেকেন্ড পর ১ চা চামচ আদা কুচি, ২ চা চামচ রসুন কুচি এবং স্বাদমতো কাঁচা লঙ্কা যোগ করুন মাঝারি থেকে একটু বেশি আঁচে এগুলো ১½ মিনিট ভালোভাবে ভাজুন, আদারসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর সুগন্ধ বেরোলে বুঝতে হবে ফোড়নটি তৈরি হয়ে গেছে

 

Chicken Keema Masala Recipe

এবার কড়াইয়ে ১ কেজি চিকেন কিমা দিয়ে ভালোভাবে নাড়তে শুরু করুন, যাতে কিমার বড় বড় দলা না থাকে এবং মশলার সঙ্গে সমানভাবে মিশে যায়এরপর স্বাদমতো নুন দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন চিকেন কিমা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার রং পরিবর্তন হবে এবং কিমা থেকে সামান্য জল বেরোতে শুরু করবে কিমার কাঁচা ভাব চলে গিয়ে রং পরিবর্তন হলেই পরের ধাপে চলে যেতে হবে  ( Chicken Keema Masala Recipe )

Chicken Keema Masala Recipe

পেঁয়াজবাদামের পেস্ট যোগ করা

চিকেন কিমা অল্প রান্না হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ ও বাদামের পেস্টটি কড়াইয়ে দিয়ে দিন এর সঙ্গে ২৩ চা চামচ টক দই যোগ করুনআঁচ কমিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন দই সরাসরি বেশি আঁচে দিলে কেটে যেতে পারে, তাই আঁচ কমিয়ে ধীরে ধীরে মেশানো ভালো

Chicken Keema Masala Recipe

কড়াইয়ের সব উপকরণ ভালোভাবে মিশে গেলে ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় ৩৪ মিনিট রান্না করুন এতে পেঁয়াজ ও বাদামের পেস্টের সঙ্গে চিকেন ভালোভাবে মিশে যাবে এবং গ্রেভির স্বাদও আরও গভীর হবে এইভাবে ৭৮ মিনিট রান্না হওয়ার পর চিকেন কিমা প্রায় সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এই সময় গ্রেভি থেকে তেল আলাদা হতে শুরু করবে এবং কিমার টেক্সচারও সুন্দরভাবে তৈরি হবে( Chicken Keema Masala Recipe )

ক্যাপসিকাম ও মশলা যোগ করা

চিকেন প্রায় ৯০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে এতে ক্যাপসিকাম যোগ করুনক্যাপসিকাম খুব বেশি আগে দেওয়া উচিত নয় শেষের দিকে দিলে এর হালকা ক্রাঞ্চ এবং নিজস্ব সুগন্ধ বজায় থাকেএবার আগে থেকে তৈরি করে রাখা ভাজা গোটা মশলার গুঁড়োটি যোগ করুন মশলা দেওয়ার পর কিমার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন, যাতে মশলাটি পুরো গ্রেভিতে সমানভাবে ছড়িয়ে যায় মাঝারি আঁচে আরও ৩৪ মিনিট রান্না করুন এই সময় মশলার গন্ধ কিমার সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং ক্যাপসিকামও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে

Chicken Keema Masala Recipe

শেষ ধাপ

সবশেষে অল্প ফ্রেশ ক্রিম যোগ করুন ফ্রেশ ক্রিম না থাকলে ঘন মালাই ব্যবহার করা যেতে পারে ক্রিম দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ১২ মিনিট কম আঁচে রান্না করলেই যথেষ্টএরপর হাতে সামান্য কাসুরি মেথি নিয়ে চটকে কড়াইয়ে দিয়ে দিনসবশেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে দিন  ( Chicken Keema Masala Recipe )

এভাবেই তৈরি হয়ে যাবে নরম চিকেন কিমা, মসৃণ বাদামপেঁয়াজের গ্রেভি এবং সুগন্ধি গোটা মশলার মিশেলে সমৃদ্ধ মালাই চিকেন কিমা মসালা

error: Content is protected !!