Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Samber Recipe

Samber Recipe | সাম্বার ডাল ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ইডলি বা ধোসার সাথে সার্ভ করুন

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 40 Minute
  • Total Time: 45 Minute
  • Category: Veg
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

সাউথ ইন্ডিয়ার এই রেসিপিটা আজ শুধু সাউথ ইন্ডিয়াতেই নয় বাংলাতেও কিন্তু একইভাবে প্রচলন। এটা আপনারা চাইলে ইডলি, ধোসা বা স্টিম, রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। রেস্টুরেন্ট বা দোকানের মত সাম্বার ( Samber Recipe ) বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ করবো।


Ingredients

সাম্বার ডাল রেসিপি উপকরণ ( Samber Recipe Ingredients )

  • অড়হড় ডাল
  • হলুদ গুঁড়ো
  • নুন
  • জল
  • সাদা তেল
  • লবঙ্গ
  • দারুচিনি
  • হিং
  • মৌরি
  • ছোলার ডাল
  • এলাচ
  • গোটা গোলমরিচ
  • গোটা ধনে
  • ব্যাদগি শুকনো লঙ্কা
  • কারি পাতা
  • কালো সরষে
  • শুকনো লঙ্কা
  • আদা
  • কাঁচা লঙ্কা
  • পেঁয়াজ
  • টমেটো
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ধনেগুঁড়ো
  • আলু
  • গাজর, সজনে ডাঁটা, লাউ, কুমড়ো ও বিন্স
  • তেঁতুলের পাল্প
  • গুড়

Instructions

সাম্বার ডাল রেসিপি রান্নার পদ্ধতি ( How to Make Samber Recipe )

সাম্বার বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম অরহর ডাল। আর এই অরহর ডাল বা তুর ডালটাকে কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য ডাইরেক্টলি নিয়ে নিতে হবে একটি প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। আর তারই সাথে সামান্য একটু নুন। এবার এর মধ্যে দিতে দিতে হবে পরিমাণমত জল। ৫০০ গ্রাম ডালের জন্য আপনাদের জল দিয়ে দিতে হবে ১:২ লিটার। এবার ঢাকনাটাকে বন্ধ করে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালটা এখানে আপনাদের একটু ওভারকুক করতে হবে। তাই এখানে তিনটি সিটি দিয়ে দিলে কিন্তু পারফেক্ট হবে। ( Samber Recipe )

তিনটে সিটি পরে গেলে, এটাকে সাইডে রেখে দিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে স্টিমটা অটোমেটিকালি বেরিয়ে যাচ্ছে। এইবার সাম্বার বানানোর জন্য, একটা ফ্রাইং প্যান নিয়ে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দু চা চামচ মত সাদা তেল। তারপর দিয়ে দিতে হবে ৮ থেকে ১০ টা লবঙ্গ। দু তিনটে দারচিনির টুকরো। তারপর দিয়ে দিতে হবে এক চা চামচ মত হিং। এরপর দিয়ে দিতে হবে গোটা জিরে এক চা চামচ। সাথে যাবে ১/২ চা চামচ মৌড়ি। এরই সাথে দিয়ে দিতে হবে চানা ডাল দু চা চামচ। সাথে উরড ডাল যাবে দেড় চা চামচ। এবার দিয়ে দিতে হবে গোল মরিচ এক চা চামচ। এরপরে যেটা আপনাদের একটু বেশি দিয়ে দিতে হবে সেটা হলো ধনে। চার চা চামচ গোটা ধনে দিয়ে দিতে হবে। এরপর কালারটা ভালো আনার জন্য এখানে দিয়ে দিতে হবে ৮ থেকে ১০ টা বেডিকি শুকনো লঙ্কা। আর এই বেদিগি শুকনো লঙ্কা এই কারণেই ব্যবহার করতে হবে, কারণ এটা কিন্তু একদমই ঝাল হয় না আর রংটা কিন্তু খুবই ভালো আসে, আর যদি আপনারা একান্তই বেডিকে শুকন লঙ্কা না পান সেক্ষেত্রে আপনারা রেগুলার শুকন লঙ্কা থেকে বীজটাকে বের করে সেটাকে ব্যবহার করতে পারেন। ( Samber Recipe )

এবার সবকিছুকে ভালো করে আপনারা মিশিয়ে নিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ না এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে এটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনাদের লো টু মিডিয়ামই রাখতে এবার এটা যখনই ৫০% মত ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কারিপাতা ফ্লেভারের জন্য। আর তারপর সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। ( Samber Recipe )

দোকান থেকে যে মসলাটা কেনেন তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রিজারভেটিভ দেওয়া থাকে। বাড়িতে যদি পারেন এই মসলাটা বানিয়ে নেবেন। আর আপনারা যদি একান্ত এটা না বানাতে চান দোকান থেকে রেডিমেড সাম্বার মাসালা কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন। অবশ্যই বাড়িতে বানিয়ে নিলে এর টেস্টের ফ্লেভারটা ভালো আসবে। এটা পারফেক্টলি এখন ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য।এবার এটাকে ঠান্ডা করে পাউডার করে নিন। এই মসলাটা কিন্তু আপনারা মিনিমাম দু থেকে তিন সপ্তাহ এটাই বক্সে রেখে ব্যবহার করতে পারেন। তাই যদি বানান তাহলে একটু বেশি পরিমাণে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। ( Samber Recipe )

এবার ফাইনালি সাম্বারটা বানানোর জন্য এখানে একটা লাগান নিয়ে গ্যাসটাকে অন করে নিয়েছি। আর লাগানটা একবার গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেল এখানে আপনাদের খুব বেশি লাগবে না। চার থেকে পাঁচ চা চামচ দিয়ে দিলেই হবে। আর তেলটা যখনই একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ কালো সরষে। তারই সাথে যাবে শুকনো লঙ্কা। ( Samber Recipe )

তারপর এখানে দিয়ে দিতে হবে চপ করা আদা। আর তারই সাথে কাঁচা লঙ্কা। এরপর ফ্লেভারের জন্য কারি পাতা দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকতে হবে। ভালো করে একবার মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে দেশি পেঁয়াজ বা ছোট পেঁয়াজ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে রেগুলার পেঁয়াজকে ছোটভাবে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেনআর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে টমেটো। এই রেসিপির জন্য ২০০ গ্রাম ছোট পেঁয়াজ আর ৩০০ গ্রাম টমেটো ব্যবহার করতে হবে। আর টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু নুন। ( Samber Recipe )

যাতে টমেটো একটু তাড়াতাড়ি নরম হয়ে গলতে শুরু করে। এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা নিরামিশ বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে পেঁয়াজটা শুধু ব্যবহার করবেন না। আর টমেটোটা যখনই গলা শুরু করবে তখন এখানে দিয়ে দিতে হবে রঙের জন্য হলুদ এক চা চামচ। সাথে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ। আর ধনে গুঁড়ো হাফ চা চামচ। যেহেতু সাম্বার মাসালায় আমি অলরেডি ধনেটা বেশি ব্যবহার করেছি তাই এখানে কম ব্যবহার করতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেল। দিয়ে দিতে হবে এখানে ভেজিটেবল গুলো। ( Samber Recipe )

এখানে ভেজিটেবলের মধ্যে তিনটি আলুকে মিডিয়াম সাইজের কেটে ব্যবহার করতে হবে আলু। আর তারই সাথে দিয়ে দিতে হবে গাজর, ডাটা, লাউ, কুমড়ো আর বিন্স। এখানে আপনারা আপনাদের পছন্দমত ভেজিটেবিল এখানে ব্যবহার করতে পারেন। আর ভেজিটেবিলটা ব্যবহার করে এটাকে ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো করে দিতে হবে। আর ফ্লেমটা লো করার পরে এটাকে ঢাকা দিয়ে এইভাবেই কুক করে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য। এইভাবে কুক করলে দেখবেন ভেজিটেবল থেকে তার ময়েসচারটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। সেজন্য সাম্বারের টেস্টটাও আরো সুন্দর হবে। ( Samber Recipe )

ভেজিটেবিল থেকে আস্তে আস্তে কিন্তু জলটা ছাড়া শুরু করলে, এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে গরম জল। আর জলটা দেবার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না ভেজিটেবল গুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই স্টেজের ফ্লেমটা কিন্তু আপনারা একদম হাই করে দেবেন। আর তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজিটেবল গুলোকে সেদ্ধ করে নেবেন। ( Samber Recipe )

মোটামুটি ভেজিটেবল গুলো যখন ৫০% মত সেদ্ধ হয়ে যাবে তখন এইটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে ডালটা। আপনাদের কিন্তু ডালটাকে একটু ওভারকুক করে নিতে হবে। বা ডালটাকে কড়াইতে দেওয়ার আগে এটাকে ভালো করে একবার উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। ( Samber Recipe )

এর পর দিয়ে দিন সাম্বারের মধ্যে। আর দেওয়ার পরে ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পাঁচ চা চামচ হোমমেড সাম্বার মাসালা। এরই সাথে দিয়ে দিতে হবে তেতুলের পাল্প তিন চা চামচ মত। এরই সাথে দিয়ে দিতে হবে অল্প একটু গুড়। ব্যাস তারপর ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ডালটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে আপনারা নুনটা চেক করে নেবেন। যদি কম থাকে তাহলে এড করে নিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে পুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এবার যখনই দেখবেন একটু ঘন হয়ে গেছে আর টেক্সচারটা একটু ঘন চলে এসছে তখন এটাকে বন্ধ করে দিতে হবে। ( Samber Recipe )

মনে রাখবেন এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু গাড়ো হতে থাকবে। এই স্টেজে এটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে। এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা দিয়ে।

error: Content is protected !!