Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Mutton Curry Recipe

Mutton Curry Recipe | মটন এইভাবে বানিয়ে নিন কম উপকরন দিয়ে ঝামেলা ছাড়াই

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 10 Minute
  • Cook Time: 50 Minute
  • Total Time: 60 Minute
  • Category: Mutton
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

পিকনিক হোক, ছুটির দিন হোক বা যেকোনো স্পেশাল অকেশনে আমাদের খেতে ভালো লাগলেও খুব বেশি জটিল রান্না করতে কিন্তু অতটা ভালো লাগে না। একদম সিম্পল পদ্ধতিতে একটা মটনের স্পেশাল মটন মশলা কারি রেসিপি ( Mutton Curry Recipe ) করে নেবো। দেখবেন খুবই সহজে ও কম উপকরণেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন।


Ingredients

মটন মশলা কারি উপকরণ ( Mutton Curry Recipe Ingredients )

  • মটন
  • সরষের তেল
  • জয়ত্রী
  • দারুচিনি
  • লবঙ্গ
  • জিরা
  • শুকনো লঙ্কা
  • এলাচ
  • পেঁয়াজ
  • নুন
  • আদা বাটা
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • কাঁচা লঙ্কা বাটা
  • রসুন বাটা
  • টক দই
  • ধনেগুঁড়ো
  • গোলমরিচ গুঁড়ো
  • জল
  • গরম মশলা
  • কাঁচা লঙ্কা
  • ধনেপাতা

Instructions

মটন মশলা কারি রান্নার পদ্ধতি ( How to Make Mutton Curry Recipe )

১. এই স্পেশাল মটন মশলা কারি বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে তিন কেজি মটন। এখানে মটনের পিসগুলো মিডিয়াম সাইজেরই নিয়ে নিতে হবে। খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোটও নয়।

২. এবার এই মটনটাকে কুক করার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা লাগান। তারপর গ্যাসটা অন করে তাতে দিয়ে দিয়ে হবে সরষের তেল। এখানে তিন কেজি মটনের জন্য নিয়ে নিতে হবে ৩৫০ মিলি সরষের তেল। এবার এই তেলটাকে আপনাদের ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। ( Mutton Curry Recipe )

৩. এবার নিয়ে নিতে হবে ৪ চা চামচ জল, আর তার মধ্যে দিয়ে দিয়ে হবে এক চা চামচ নুন। যেটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তখন এই জলটাকে আপনাদের ছিটিয়ে দিতে হবে তেলের মধ্যে। এভাবে করলে তেলের টেম্পারমেন্টটা অনেকটা কমে আসে, তার জন্য মটনের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে।

৪. এবার এই তেলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা। যেমন জয়িত্রী, একটা ছোট টুকরো দারুচিনি, ৮ টা থেকে ১০ টা এলাচ, ৮ টা থেকে ৯ টা লবঙ্গ। এছাড়াও এক চা চামচ গোটা জিরা, ৬ টা শুকনো লঙ্কা আর ২ টো কালো এলাচ। এবার এই সবকিছুকে দিয়ে দিয়ে হবে তেলের মধ্যেই। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সরাসরি দিয়ে দিয়ে হবে পেঁয়াজ। তিন কেজি মটনের জন্য এক কেজি পেঁয়াজ পাতলা করে স্লাইস করে নিতে হবে। আর এর  মধ্যে এবার দিয়ে দিয়ে হবে নুন। ( Mutton Curry Recipe )

৫. তারপর এটাকে ভালো করে ভেজে নিনএই পেঁয়াজটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একদম ব্রাউন হয়ে আসছে। মনে রাখবেন পেঁয়াজটা যদি ব্রাউন করে ভাজা না হয়, তাহলে কিন্তু মটনের স্বাদটা অতটা ভালো আসবে না। তাই পেঁয়াজটাকে আপনাদের একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে।

৬. পেঁয়াজটা পারফেক্টলি ব্রাউন হয়ে গেলে এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে মটনটা। আর মটনটা দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মটনটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না মটনের কালারটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে বা বলতে পারেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনাদের এটাকে করে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য, একদম হাই ফ্লেমে। ( Mutton Curry Recipe )

৭. তারপর যখনই দেখবেন মটনের কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন দু চা চামচ আদা বাটা। এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এভাবে আদা বাটা দিয়ে কুক করলেই দেখবেন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে একদম গলে যাবে। একবার আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দিয়ে হবে কিছু মশলা।

৮. মশলার মধ্যে প্রথমেই যাবে এক চা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে চার চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিন। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, বাট কোন সময় কোনটা দিতে হবে সেটাই ইম্পর্ট্যান্ট। সেই কারণেই দেখবেন এর টেস্টটা কিন্তু একদম আলাদা আসে। ( Mutton Curry Recipe )

৯. তারপর যখন দেখবেন মটনের কালারটা চলে আসবে আর মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, তখন এখানে দিয়ে দিয়ে হবে কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর তারপর এই স্টেজে এখানে দিয়ে দিয়ে হবে চার চা চামচ রসুন বাটাও। এখানে স্বাদমতো নুনটা দিয়ে এখানে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্টেজে রসুনটা দিলে এর ফ্লেভারটা দেখবেন আলাদা আসে। রসুনটা দেওয়ার পর আপনাদের মোটামুটি চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নিতে হবে। এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না মটনটা প্রায় ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে যাচ্ছে।

১০. যখন মটনটা প্রায় ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে, তখন এখানে দিয়ে হবে টক দই। এখানে তিন কেজি মটনের জন্য ৩০০ গ্রাম টক দই ব্যবহার করতে হবে। যেটাকে আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দইটা দেওয়ার পর কিন্তু এটাকে আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আপনারা ফ্লেমটাকে একটু লো করে কষিয়ে নেবেন। আর দইটা ভালো করে মেশানো হয়ে গেলেই ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আবার এটাকে ভালো করে কুক করুন। এবার এখানে কোনো রকম জল না দিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য। ( Mutton Curry Recipe )

১১. এবার চার থেকে পাঁচ মিনিট পর যখন তেলটাও ছেড়ে দেবে আর আস্তে আস্তে মটন থেকে জলটাও ছাড়া শুরু করবে, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে দু চা চামচ ধনে গুঁড়ো। আর তারই সাথে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই এটাকে আবারও ঢাকা দিয়ে কুক করে নিন তিন থেকে চার মিনিটের জন্য। ( Mutton Curry Recipe )

১২. এবার চার থেকে পাঁচ মিনিট পর এখন অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজগুলো একদম গলে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু এখানে গরম জল দিয়ে দেবেন। তারপর জলটা দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে মিনিমাম এক ঘণ্টার জন্য। আর এই এক ঘণ্টার মধ্যে কিন্তু আপনাদের তিন-চার বার এভাবে এটাকে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এটা নিচে কোনো ভাবে লেগে না যায়।

১৩. এবার ফাইনালি এক ঘণ্টা পর মটন এখানে কিন্তু এখন এই স্টেজে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে ফাইনালি আপনারা ফিনিশ করে নিন অল্প একটু গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন। ( Mutton Curry Recipe )

error: Content is protected !!