Description
একদম সঠিক ও সহজ পদ্ধতিতে মশুর ডালের এই রেসিপিটা ( Musur Dal Makha Recipe ) আপনার বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে করে নেবো। আজকে আমাদের রেসিপি মসুর ডাল মাখার।
Ingredients
মুসুর ডাল রেসিপি উপকরণ ( Musur Dal Makha Recipe Ingredients )
- মুসুর ডাল
- আলু
- টমেটো
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- কাঁচা লঙ্কা
- জল
- সরষের তেল
- শুকনো লঙ্কা
- জিরা
- রসুন
- আদা
- পেঁয়াজ
- ঘি
- জিরা
- শুকনো লঙ্কা
- কাঁচা লঙ্কা
- বাসমতি চাল
- নুন
- চিনি
- ধনেপাতা
Instructions

তাহলে সর্বপ্রথমে মসুর ডাল মাখা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল। আপনাদের মসুর ডালটাকে আগে থেকে দু থেকে তিনবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পাতলা করে কাটা আলু। তারপর দিয়ে দিতে হবে পাতলা করে কাটা পেঁয়াজ। এখানে ৫০০ গ্রাম ডালের জন্য দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে পাতলা করে কেটে। তারপর পেঁয়াজের সাথে দিয়ে দিতে হবে টমেটো। এখানে দুটো টমেটোকে পাতলা করে স্লাইস করে ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমত নুন। সাথে যাবে বড় চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর ওই একই বড় চামচের একের তিন চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে তিন বড় চা চামচ সরষের তেল।( Musur Dal Makha Recipe )
এরপর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখার সময় একটু প্রেস করে মাখবেন যাতে টমেটোটা একটু ম্যাশ হয়ে যায়। আর মাখা হয়ে গেলে এবার এর গ্যাসটাকে অন করে আপনারা ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। মোটামুটি এইভাবে আপনাদের মেশাতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে আসছে। এইভাবে মেশাবেন দেখবেন আলু, পেঁয়াজ, টমেটো কিন্তু ডালের সাথে সাথে কুক হওয়া শুরু করে দেবে। আর ডাল থেকেও কিন্তু আস্তে আস্তে ময়েসচারটা ছাড়তে শুরু করবে। এরপর যখনই দেখবেন ডালটা কড়াইয়ের গায়ে নিচে লেগে যাচ্ছে। আর টমেটোটা একদম পারফেক্টলি গলে গেছে। ঠিক সেই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণমত জল। আপনারা এটাকে কিন্তু প্রেশার কুকারেও কুক করে নিতে পারেন। আমি এটাকে কড়াইতে বয়েল করে নিচ্ছি। ৫০০ গ্রাম ডালের জন্য এখানে ব্যবহার করতে হবে দেড় লিটার জল। আর জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে।( Musur Dal Makha Recipe )
এই সময় আস্তে আস্তে কিন্তু ডালটা এখন কুক হওয়া শুরু হচ্ছে, আর তার সাথে সাথে আলু আর টমেটোটাও। এবার ফ্লেমটাকে লো করে ডাল এর জন্য একটি তারকা রেডি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসটাকে অন করে নিয়ে, তাতে দিয়ে দিতে হবে সরষের তেল। খুব বেশি সরষের তেল এখানে আপনাদের লাগবে না। ৩০ মিলি মতো দিয়ে দিলেই হবে ৫০০ গ্রাম ডালের জন্য।( Musur Dal Makha Recipe )
এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিতে দিতে হবে চারটে শুকনো লঙ্কা। আর তারই সাথে এক বড় চা চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিতে হবে কুচনো রসুন দু চা চামচ। তারই সাথে আদা কুচি এক চা চামচ। তারপর কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে ঝালের জন্য। আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে। তারপর হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটাকে আপনাদের একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। তাহলে দেখবেন ডালের টেস্টটা দারুণ সুন্দর আসবে। পেঁয়াজ ও রসুন টা পারফেক্টলি লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে, এই তারকাটা দিয়ে দিতে হবে ডালের মধ্যে। ( Musur Dal Makha Recipe )
তারপর ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে নুনটা কিন্তু একবার এখানে অবশ্যই চেক করে নেবেন। যদি নুন কম লাগে তাহলে নুনটা এড করে দিতে হবে। নুনটা এড করার পর এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে।
এই বার এই ডাল এর সাথে একটা জিরা রাইস রেসিপিও করে নিচ্ছি। আর জিরা রাইসটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে দু চা চামচ ঘি।( Musur Dal Makha Recipe ) আর তারপর ঘিটা একটু ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে এক বড় চা চামচ গোটা জিরে। তারই সাথে তিনটে শুকনো লঙ্কা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো গেলে এখানে দিতে দিতে হবে বাসমতি রাইস। রাইসটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদমত নুন। সাথে যাবে হাফ চা চামচ চিনি। আর কুচনো ধনেপাতা। তারপর এটাকে মিশিয়ে নিলে আপনাদের জিরা রাইস কিন্তু পারফেক্টলি রেডি।( Musur Dal Makha Recipe )
ডালটাও কিন্তু এখানে এখন পারফেক্টলি রেডি। এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে পরিবেশন করুন। জিরা রাইসের সাথে খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগবে।
