Description
মসুর ডাল দিয়ে পটলের এই পটল ( Masoor Dal Potol Recipe ) দিয়ে মসুর ডালের রেসিপি যদি আপনারা এখনো ট্রাই না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। একঘে পটলের বা ডালের রেসিপি না বানিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। আর রেসিপিটা করলেই বুঝতে পারবেন একদম সব ভালো উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়।
Ingredients
পটল দিয়ে মুসুর ডাল উপকরণ ( Masoor Dal Potol Recipe Ingredients)
- পটল
- সরষের তেল
- হলুদ গুঁড়ো
- নুন
- লঙ্কা
- জিরা
- পেঁয়াজ
- কাঁচা লঙ্কা
- আদা রসুন বাটা
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- টমেটো
- মুসুর ডাল
- জল
- গোটা ধনে
- এলাচ
- লবঙ্গ
- গোটা গোলমরিচ
- শুকনো লঙ্কা
- গরম মশলা
- ঘি
- কুচানো ধনেপাতা
Instructions
তহলে পটল দিয়ে মসুর ডালের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম পটল যার সামনে আর পেছন দিকটা কেটে নিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে, একটু খোলা রেখে দিতে হবে যাতে টেস্টটা ভালো আসে, এবার এটাকে ডাইরেক্টলি ফ্রাই করে নিতে হবে । আর ফ্রাই করার জন্য গ্যাসটাকে অন করে কড়াইটা একটু গরম করে এতে দিয়ে দিতে হবে সামান্য একটু সরষের তেল এখানে দুবার সরষের তেল ব্যবহার করতে হবে প্রথমে একটু কমই দিয়ে দিতে হবে, তার কারণ পটলটা ভাজলেই কিন্তু তেলটা একটু কালো হয়ে যায় আর তেলটা একটু যখনই গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পটলগুলো । এখানে ৫০০ গ্রাম পটল একেবারেই ভেজে নিতে হবে। ( Masoor Dal Potol Recipe )
আর পটলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ। আর তারই সাথে স্বাদমত নুন। তারপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পটলটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম হাই রাখবেন। যাতে উপরে কালারটা তাড়াতাড়ি চলে আসে। এখানে গোটা গোটা পটলই ব্যবহার করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পটলটাকে কেটেও এখানে ব্যবহার করতে পারেন। আর এবার যখনই দেখবেন পটলের মধ্যে হালকা হালকা কালার চলে এসছে তখন এটাকে তুলে নিন। আর রেখে দিন একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য।
এই সময় তেল এখানে কিন্তু বেশ অনেকটাই কমে যাবে। তাই সামান্য তেল এখানে এড করে নিতে হবে। আর তেলটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর তারই সাথে এক চা চামচ গোটা জিরে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। তারপর সেটাকে আপনারা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মনে রাখবেন এখানে আপনাদের কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। কারণ পেঁয়াজটা যদি আপনারা লাল লাল করে না ভাজেন তাহলে দেখবেন টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না। ( Masoor Dal Potol Recipe )
পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেলে এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে বড় চামচে দেড় চা চামচ আদা রসুন বাটা । এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে রঙের জন্য ১ চা চামচ হলুদ গুঁড়ো আর ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য এই দুটো মসলা কিন্তু আপনাদের টমেটো দেবার আগেই দিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন এর কালারটা দারুণ সুন্দর আসবে। ( Masoor Dal Potol Recipe )
ফ্লেমটাকে একদম লো করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে এখানে টমেটো কুচি। আর টমেটোটা দেওয়ার পরেও আপনাদের এটাকে ভালো করে মেশাতে হবে। টমেটো দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে নুনটাকেও দিয়ে দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর পারফেক্টলি কুক হয়ে যায়। ২ থেকে ৩ মিনিট কুক করার পরেই টমেটোটা কিন্তু এইখানে পারফেক্টলি গলে যাবে। আর এর কাঁচা গন্ধটাও একদম চলে যাবে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ২০০ গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে। আর ডালটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর খুব যে বেশিক্ষণ মেশাতে হবে তা কিন্তু নয়। মোটামুটি এক থেকে দেড় মিনিট একবার ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি এখানে দিয়ে দিতে হবে পরিমাণমত জল। বাট তার আগে পটলটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। ( Masoor Dal Potol Recipe )
কারণ ভাজার সময় পটলটা কিন্তু ৫০% কুক হয়েছে। বাকি ৫০% আপনাদের ডালের সাথে কিন্তু কুক করে নিতে হবে। পটলটা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে পরিমাণমত জল এখানে দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর জলটা দিয়ে অবশ্যই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এই ডালটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে আপনাদের একটা মসলা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ গোটা ধনে। তারই সাথে তিনটে ছোট এলাচ, দুটো লবঙ্গ, হাফ চা চামচ গোটা গোল মরিচ। আর সবশেষে একটা শুকনো লঙ্কা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন এটা ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে তখন এটাকে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। ( Masoor Dal Potol Recipe )
মোটামুটি ৭ থেকে ৮ মিনিট আপনাদের ঢাকনাটাকে একবার সরিয়ে নিতে হবে। ডাল এখন প্রায় ৮০% মত কুক হয়ে যাবে। আর তার সাথে সাথে পটলগুলো এখানে পারফেক্টলি কুক হয়ে যাবে। এবার মোটামুটি আর ১ থেকে ১.৫ মিনিট এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আর ফোটানোর সময় এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মসলাটা। তারই সাথে যাবে ১/২ চা চামচ মত গরম মসলা। তারপর এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। এখানে নুনটা একটু চেক করে নিতে হবে যদি কম লাগে তাহলে এই সময় এড করে নিতে হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এক চা চামচ ঘি। আর তারই সাথে সামান্য একটু ধনেপাতা। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলেই পটল দিয়ে মসুর ডালের রেসিপি আপনাদের পারফেক্টলি রেডি। ( Masoor Dal Potol Recipe )
