Description
পাকা আম দিয়ে এর আগে অনেকগুলি রেসিপি কিন্তু করেছি। আজকের রেসিপিটা তাদের মধ্যে থেকে একটু আলাদা। তাই এই আমের সিজনে এই ম্যাঙ্গো শ্রিখন্ড রেসিপিটা ( Mango Shrikhand Recipe ) একবার ট্রাই নিন। রেসিপিটা একটু আলাদা মনে হলেও একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন। ঠান্ডা ঠান্ডা শ্রীখন্ড পুরির সাথে খেতে দেখবেন দারুণ সুন্দর লাগে।
Ingredients
ম্যাঙ্গো শ্রিখন্ড রেসিপি উপকরণ ( Mango Shrikhand Recipe Ingredients )
- টক দই
- পাকা আম
- চিনি
- কেশর
- এলাচ গুঁড়ো
- আটা
- নুন
- সুজি
- জল
- কাঠবাদাম
- কাজু
- পেস্তা বাদাম
Instructions
তাহলে ম্যাঙ্গো শ্রিখন্ড বা আমশিকান্ড বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের টক দই থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা বোল নিয়ে তার উপর একটা ছাকনি নিয়ে, তার উপরে একটা মাসলিন ক্লথ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যেকোন সুতির কাপড়ও কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিতে হবে এক কেজি টক দই। চেষ্টা করবেন মিষ্টির দোকানে যে টক দইটা হয় সেই টকদইটা নিয়ে নেওয়ার। তাতে কিন্তু জলের পরিমাণটা একটু কমই থাকে। এবার মাসলিন ক্লথ টাকে মুড়ে নিতে হবে । আর রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য যাতে জলটা একদম পারফেক্টলি ঝরে যায়। ( Mango Shrikhand Recipe )
দই এর জল টা যাতে তাড়াতাড়ি ঝরে যাই, এর উপরে একটা ওয়েট রেখে দিতে পারেন। আর এই প্রসেসটা হওয়ার সময় দইটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। না হলে কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে ওভারনাইটে রেখে রেখে দিতে পারেন। দইতে যত কম জল থাকবে টেস্ট কিন্তু দেখবেন ততটাই ভালো আসবে। ( Mango Shrikhand Recipe )
এবার এখানে এক কেজি দইয়ের জন্য নিয়ে দিতে হবে এক কেজি পাকা আম। যার খোলাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আম যত মিষ্টি হবে এই শ্রীকান্ডটা কিন্তু আপনাদের ততটাই টেস্টি হবে। আমের সিজন বলে আম শ্রীকখানটাই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য ফ্লেভারের শ্রীকান বানিয়ে নিতে পারেন। আর আমটা ছাড়ানো হয়ে গেলে এটাকে রাফলি ছোট ছোট করে কেটে নিতে হবে। আর রাফলি এই কারণেই কেটে নিতে হবে কারণ বেসিক্যালি এটাকে পেস্টই করে নিতে হবে।
আমগুলোকে কেটে নেওয়ার পরে এটাকে ডাইরেক্টলি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার সময় কোনভাবে কিন্তু আপনাদের এর মধ্যে কোন রকম জল ব্যবহার করবেন হবে না। আর পেস্ট করে নেওয়ার পরে এটাকে ডাইরেক্টলি নিয়ে নিতে হবে একটা করার মধ্যে কুক করে নেওয়ার জন্য। আর এই পাল্পের সাথে এখানে দিয়ে দিতে হবে ২০০ গ্রাম চিনি। আর চিনিটা দেওয়ার পরে গ্যাসটাকে অন করে এটাকে কুক করে নিতে হবে। আম যদি দেখেন খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিনিটা একটু কম ব্যবহার করলেও চলবে। আর ম্যাংগো শ্রিখন্ড যখনই বানাবেন চেষ্টা করবেন এইভাবে কুক করেই বানিয়ে নেওয়ার। তাহলে দেখবেন ম্যাংগো শ্রিখন্ড টেস্টটাও প্রপার হবে। আর ম্যাংগো শ্রিখন্ড থেকে পরে জলটাও ছাড়বে না। মোটামুটি এইভাবে এটাকে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণ আমের ময়েসচারটা অনেকটা কমে আসছে। মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবেন এটা কিন্তু ফোটা শুরু করবে। ( Mango Shrikhand Recipe )
আর ফোটা শুরু করলেই ফ্লেমটা আপনারা লো করে দিতে হবে। লো করে দিয়ে ভালো করে মেশাতে থাকবেন। যখন দেখবেন ধোয়াটা উঠবে এটা থেকে কিন্তু বুঝে নিতে হবে আমের যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর আপনাদের কুক করে নিতে হবে আরো ৫ থেকে ৬ মিনিটের জন্য। আগের থেকে কিন্তু এটা কোয়ান্টিটিতে অনেকটাই কমে আসবে। আর ময়েস্চারটা এখানে কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। ব্যাস এবার এটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু স্যাফন, ফ্লেভারের জন্য। আর তারই সাথে সামান্য একটু এলাচ গুড়ো। ( Mango Shrikhand Recipe )
পুরিটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম আটা। যার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর ২৫ গ্রাম মত সুজি। এবার এই সব ড্রাই ইনগ্রিস গুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু আপনারা অনেকটা জল দিয়ে দেবেন না। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা যদি আটার জায়গায় ময়দা ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারেন। ( Mango Shrikhand Recipe )
বাট পুরি বানানোর জন্য আমি আপনাদের আটাটাই বেবহার করে নিতে বলবো। ডোটা এখানে ভালো করে মাখা হয়ে গেল, এটাকে রেস্টিং এ রেখে দিতে হবে ৮ থেকে ১০ মিনিটের জন্য। আর এটা রেস্টিং এ রাখার সময় অত অবশ্যই একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে।
মোটামুটি চার পাঁচ ঘন্টা পরে যে দই টা জল ঝরানোর জন্য রাখা ছিল, এটাকে ডাইরেক্টলি নিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে। আর দই ঝরানো জলটা কিন্তু আপনারা ফেলবেন না। যেকোন তৈরি তরকারিতে এটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন। আচ্ছা এবার এই জল জরানো টক দইটাকে আপনাদের ভালো করে উইক্স করে নিতে হবে। এটাকে হুইস করে আপনাদের পারফেক্টলি সফট করতে হবে যাতে এটা পারফেক্টলি স্মুথ হয়ে যায়।
দই টাকে স্মুথ করে এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা করে রাখা ম্যাংগো পাল্পটা। আর পুরোটা কিন্তু আপনারা একেবারে দেবেন না। অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে । যেহেতু দইটা গাড়ো আছে সেজন্য এখানে পুরো আমের পাল্পটাকে আপনারা ভালো করে মেশাতে পারবেন। পাতলা থাকলে কিন্তু এতটা আমের পাল্প এখানে আপনারা মেশাতে পারবেন না। কারণ আমের পাল্প বেশি মিশিয়ে দিলেই দেখবেন তখন এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই দইয়ের জলটা কিন্তু আপনাদের পুরোপুরি ভালোভাবে ঝড়িয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে আপনারা সেট করার জন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। ( Mango Shrikhand Recipe )
আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নাটস। বাট এটা যদি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন। নাটস এর মধ্যে এখানে ব্যবহার করতে হবে কাঠ বাদাম, কাজু আর পেস্তা। এবার এটাকে ফাইনালি মিশিয়ে নিয়ে বোলের মধ্যে সেট করে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য।
এবার এটাকে এভাবে একটু ট্যাপ করে সেট করে নিতে হবে। তারপর গার্নিশের জন্য এখানে অল্প একটু পেস্তাও দিয়ে দিতে হবে। আর তার সাথে কাঠ বাদাম। আর চাইলে এর উপরে আপনারা কয়েকটা ফ্রেশ ম্যাংগো কিন্তু গার্নিশ করতে পারেন। ব্যাস এবার এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টার জন্য। ( Mango Shrikhand Recipe )
মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পরে সার্ভ করার আগে এখানে পুরিগুলোকে বেলে রেডি করে দিতে হবে। আর তার জন্য লেচি গুলোকে নিয়ে সেটাকে আমি বেলে নিতে হবে। এখানে বেলার জন্য কোন রকম তেল বা ময়দার ব্যবহার করতে হবে না। জাস্ট ডাইরেক্টলি এটাকে বেলে তেলে ছেড়ে দিতে হবে। এরকম গরম গরম পুরির সাথে ঠান্ডা ঠান্ডা শ্রীখান খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে।
এবার ঠান্ডা ঠান্ডা শ্রীকান্ডের সাথে গরম গরম পুরি সার্ভ করে নিন।
