Description
মাখা সন্দেশ ( Makha Sandesh Recipe ) তো আপনারা দোকান থেকে নিশ্চয়ই অনেকবারই কিনে খেয়েছেন। একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন বানানোটা খুবই সহজ। মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন কিন্তু স্বাদ হবে দেখবেন একদম দোকানের মতই।
Ingredients
মাখা সন্দেশ উপকরণ ( Makha Sandesh Recipe Ingredients )
- দুধ
- জল
- ভিনিগার
- জল
- নলেন গুড়
- ময়দা
- এলাচ গুঁড়ো
- কিসমিস ও কাজু
Instructions
১. তাহলে এই মাখা সন্দেশটা বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে দেড় লিটার দুধ। দুধ দিয়ে আপনাদের সবার প্রথম ছানাটাকে কাটিয়ে নিতে হবে আর দুধটা এখানে চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কই নিয়ে নেওয়ার। এবার একটি কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিয়ে নিচ্ছি ৪ কাপ জল। তারপর জলটা একটু গরম হলেই দুধটা এখানে দিয়ে দিতে হবে।
২. ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। এবার যখনই দেখবেন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ৪ চা চামচ ভিনিগার। এখানে ভিনিগারের সাথে ২ চা চামচ জল দিয়ে এটাকে ডাইল্যুট করে নিতে হবে। এবার এটাকে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর দুধের মধ্যে দেওয়ার পরে গ্যাসটাকে আপনারা বন্ধ করে দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ( Makha Sandesh Recipe )
৩. এবার এটাকে এভাবেই রেখে দিতে হবে ২ থেকে ৩ মিনিটের জন্য। এখানে ছানাটাকে ভিনিগার দিয়ে কাটিয়ে নিলাম আপনারা চাইলে ছানা কাটাবার পাউডার বা লেবু দিয়ে এটাকে কাটিয়ে নিতে পারেন। ২-৩ মিনিট পরে এটাকে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা বোল নিয়ে তার ওপর স্টেইনার নিয়ে স্টেইনারের মধ্যে দিয়ে দিতে হবে একটা মসলিন ক্লথ। তারপর ল্যাডল দিয়ে তুলে নিয়ে ছানা টাকে ভালো করে ছেঁকে নিতে হবে। ( Makha Sandesh Recipe )
৪. এই ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে ভিনিগারটা আছে সেটা ভালোভাবে বেরিয়ে যায়। এবার এটাকে ভালো করে একটু প্রেস করে জলটা বের করে নিতে হবে। এই জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই জন্য এর ওপর একটা হামলদিস্তা চাপা দিয়ে নিতে হবে, আপনারা চাইলে যেকোনো ওয়েটের মধ্যে চাপা দিয়ে রাখতে পারেন। মোটামুটি দেখবেন ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এর জলটা বেরিয়ে যাবে আর এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে। ( Makha Sandesh Recipe )
৫. ছানাটা ১০ থেকে ১৫ মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে নিয়ে নিতে হবে একটা থালার মধ্যে। ছানাটাকে থালার মধ্যে নেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের একটু স্মুথ করে নিতে হবে। তার জন্য আপনাদের হাতের তালুটা দিয়ে প্রেস করে নিতে হবে। এইভাবে একটু স্মুথ করে নিলে দেখবেন মাখা সন্দেশের টেক্সচারটা দারুণ সুন্দর আসবে।
৬. এবার মাখা সন্দেশটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে এখানে দিয়ে দিতে হবে ১ চা চামচ ঘি। তারপর এটাকে একবার ভালো করে মেল্ট করে নিন। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিতে হবে ১ হাত দুধ। এই দুধটা দেওয়ার কারণ দেখবেন ছানাটা আপনারা খুবই ইজিলি মিশিয়ে নিতে পারবেন। এরপর যখনই দেখবেন দুধটা একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ছানাটা। আমি এখানে পুরো ছানাটা দিলাম না, প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিতে হবে। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মেশাতে থাকব। ( Makha Sandesh Recipe )
৭. আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। এখানে দেড় লিটার দুধের ছানার জন্য নিয়ে নিতে হবে ৭০০ গ্রাম নলেন গুড় যেটা কিন্তু আপনারা একেবারে দেবেন না। অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে থাকুন। একেবারে দিয়ে দিলে দেখবেন এটা কুক করতেও সময় লাগবে আর এটা অনেকটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে এটাকে আপনাদের মেশাতে থাকতে হবে।
৮. এরপর যখনই দেখবেন গুড়টা একটু টেনে নিয়েছে তারপর এখানে বাকি ছানাটাও মিশিয়ে দিন। আর ছানাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আরও হাফ হাত দুধ। তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকতে হবে। মিষ্টির দোকানে এটা দেয় বলেই ছানাটা থেকে পরে জল কেটে যায় না আর সন্দেশটাও খুবই নরম হয়। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও একটু নলেন গুড়। তারপর আবারও মেশাতে থাকতে হবে। মোটামুটি গুড়টা আপনাদের ৪-৫ বারে দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর তার সাথে সাথে টেক্সচারটাও। ( Makha Sandesh Recipe )
৯. পুরো গুড়টা দেওয়ার পরে এখানে প্রায় ১৫ মিনিট মতো কুক করে নিতে হবে। ১৫ মিনিট পর দেবকেন এটার পারফেক্টলি কালারটাও চলে আসবে আর তার সাথে সাথে টেক্সচারটাও। আপনাদের কিন্তু বেশি টাইট করলে চলবে না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে। তুলে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিয়ে দিতে পারেন। আর এক বার মিশিয়ে নিন|
১০. এবার এটাকে একটা মোল্ডের মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। সেট করার জন্য একটা কেক মোল্ড নিয়ে তুলে সন্দেশ টাকে তুলে নিতে হবে মোল্ডের মধ্যে। মাখা সন্দেশে যদিও কোনো গার্নিশ করতে লাগে না তবুও এখানে কাজু আর কিসমিস দিয়ে দিতে হবে জাস্ট দেখতে ভালো লাগার জন্য। ( Makha Sandesh Recipe )
১১. এবার এটাকে ৩-৪ ঘণ্টা ঠান্ডা হতে দেবো। এটাকে রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিতে পারেন ফ্রিজে রাখার দরকার পড়বে না।
