Description
সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের ফুলকপির স্বাদ কিন্তু একদম আলাদা হয়। তাই আজকে শীতের ফুলকপি দিয়ে কাতলা মাছের ( Katla Macher Jhol Recipe ) একটা সহজ আর সিম্পল রেসিপি আপনাদের করে নেবো । এই রেসিপির স্বাদটাও কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগে। রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আপনাদের খুবই কম উপকরণ এবং মশলাও লাগবে।
Ingredients
কাতলা মাছের ঝোল উপকরণ ( Katla Macher Jhol Recipe Ingredients )
- কাতলা মাছ
- সরষের তেল
- হলুদ গুঁড়ো
- ফুলকপি
- আলু
- জিরা
- শুকনো লঙ্কা
- আদা কুচি
- রসুন কোয়া
- কাঁচা লঙ্কা
- জল
- নুন
- কালো জিরে
- পেঁয়াজ
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- টমেটো
- ধনেপাতা
Instructions
১. এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে নিয়েছি ছ‘পিস কাতলা মাছ, যেটা ওজনে এক কেজি। এটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, নুন আর সরষের তেল দিয়ে। একদম সিম্পল ম্যারিনেশন যেটা আমরা ইউজুয়ালি মাছ ভাজার আগে করে থাকি। মাছের দু’দিকেই আপনাদের হলুদটা একটু ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে আর তার সাথে নুনটাও।
২. এবার মাছ টাকে ফ্রাই করে নিতে হবে। মাছটা ভাজার জন্য তেল গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। এটা দেওয়ার কারণে দেখবেন মাছটা ভাজার সময় কিন্তু কোন ভাবেই তেলটা ছিটকাবে না। আর মাছটা ভাজার সময় যাতে নিচে লেগে না যায় সেজন্য এখানে দিয়ে দিয়ে দিতে হবে অল্প একটু নুন। তারপর এক এক করে মাছগুলোকে দিয়ে এখানে ভালো করে ভেজে নিন। ( Katla Macher Jhol Recipe )
৩. এক দিকটা ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও একইভাবে ভেজে নিন। এবার যখনই দেখবেন দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে রেখে দিন একটা প্লেটের মধ্যে। মাছে কিন্তু আপনাদের খুব বেশি কালার দিতে হবে না, হালকা একটু কালার আসলেই তুলে নেবেন।
৪. এবার একই তেলের মধ্যে ভেজে নিতে হবে ফুলকপি আর আলু। এবার এখানে সবার প্রথম ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপিটাকে আপনাদের এখানে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। আর এই ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু আপনাদের খুব বেশি কালার দেওয়া চলবে না। জাস্ট ফুলকপির যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলেই আপনাদের এটাকে তুলে নিতে হবে। ( Katla Macher Jhol Recipe )
৫. এবার এই একই তেলের মধ্যে আমি এখানে আলুটাকেও ভেজে নিতে হবে। এরপর আলুর মধ্যে যখন দেখবেন হালকা একটু কালার চলে এসেছে তখন এটাকেও তুলে নিন।
৬. এবার একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দু’চা চামচ গোটা জিরে, তারই সাথে দুটো শুকনো লঙ্কা ও কয়েকটা আদা স্লাইস, সাথে যাবে ১২ থেকে ১৫ কোয়া রসুন। এরপর সব শেষে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিন। ( Katla Macher Jhol Recipe )
৭. এবার মাছের ঝোলটা বানানোর জন্য ওই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ কালো জিরে ও দুটো পেঁয়াজকে ভালো করে চপ করে। এবার ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে এই পেঁয়াজটাকে আপনাদের ভেজে নিতে হবে। এরপর যখনই দেখবেন পেঁয়াজটা বেশ ভালো ভাবে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন পেস্টটা। পেস্টটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা-রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যেতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে তিন থেকে চার মিনিট মতো। ততক্ষণ এটাকে ভালো ভাবে কষিয়ে নিন।
৮. আর যখনই আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন এখানে দিয়ে দিন কিছু মশলা। রঙের জন্যই এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে চারটে টমেটো বাটা। তারপর এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। চাইলে আপনারা এখানে ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে কুক করে নিতে পারেন তিন থেকে চার মিনিটের জন্য। এখানে স্বাদমতো নুনটা দিয়ে দিতে হবে। ( Katla Macher Jhol Recipe )
৯. মোটামুটি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে সরিয়ে নিতে হবে। এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়ে দিতে হবে আলু আর ফুলকপিটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু আপনারা এর মধ্যে জলটা দেবেন না, ওয়েট করুন এক থেকে দু‘মিনিটের জন্য যাতে এই আলু আর ফুলকপির পুরো ফ্লেভারটাই ঝোলের মধ্যে চলে আসে।
১০. যখনই দেখবেন মোটামুটি এক থেকে দু‘মিনিট হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। আর যখনই দেখবেন এটা ভালো ভাবে ফুটে গেছে তখন এখানে দিয়ে দিন এক এক করে মাছগুলো। এবার ফ্লেমটাকে লো রেখে দু’ থেকে তিন মিনিট এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। এবার যখন এটা ভালো ভাবে ফুটে যাবে তখন এটাকে ফাইনালি ফিনিশ করে নিন অল্প একটু ধনেপাতা দিয়ে। ( Katla Macher Jhol Recipe )
ব্যাস গরম গরম পরিবেশন করুন ভাত এর সাথে।
Keywords: https://www.youtube.com/watch?v=6irbfE89jPk
