Description
গরমের দিনের জন্য স্পেশাল ফিশ কারি বানিয়ে নেবো। একটু কম তেল মসলাতে একদম অন্য পদ্ধতিতে এটা বানিয়ে নিচ্ছি। দেখবেন স্বাদটা একটু অন্যরকম হবে। আর খেতেও দারুণ সুন্দর লাগবে। ( Katla Macher Jhol Recipe )
Ingredients
কাতলা মাছের ঝোল উপকরণ ( Katla Macher Jhol Recipe Ingredients)
- কাতলা মাছ
- হলুদ গুঁড়ো
- নুন
- সরষের তেল
- আলু
- রসুন কোয়া
- কাঁচা লঙ্কা
- ধনেপাতা
- জল
- জিরা
- বাটা
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- ধনেগুঁড়ো
- গোলমরিচ গুঁড়ো
- টমেটো
- জল
- নারকেল দুধ
- কাঁচা লঙ্কা
Instructions
তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিতে হবে এক কেজি কাতলা মাছ। এটাকে আমাদের মেরিনেট করে নিতে হবে অল্প একটু হলুদ আর নুন দিয়ে। আর মাখাটা যাতে স্মুথ হয় সেজন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু সরষের তেল। আর তেল দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ( Katla Macher Jhol Recipe )
মাছটা ম্যেরিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিতে হবে, একটু রেস্টিং এ। এর পর একটা লাগান নিয়ে তার মধ্যে নিয়ে নিতে হবে সরষের তেল। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর নুন। নুন আর হলুদটা দিয়ে দিলে মাছটা ভাজার সময় ফাটবে না আর নিচেও লেগে যাবে না। এবারে হলুদ আর নুনটা দেওয়ার পরে একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে।
আর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলেই পাল্টে নিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ আপনাদের লাল করে ভাজতে হবে না। হালকা কালার চলে আসলে এটাকে পাল্টে নিতে হবে। যখনই দেখবেন দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে। এবার বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। ( Katla Macher Jhol Recipe )
এবার এখানে তিনটি মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন, আর তারই সাথে সামান্য একটু হলুদ গুড়ো ভালো করে মাখিয়ে এটাকে ডাইরেক্টলি ফ্রাই করে নিতে হবে। আর আলুটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই আলুটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না। এবার যখনই দেখবেন আলুটা হালকা একটু ফ্রাই হয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে।
এবার একটা পেস্ট বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জার। যার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমেই ১৫ থেকে ২০ কোয়া রসুন। তারই সাথে ১৫ গ্রাম মত আদা। এরপর দিয়ে দিতে হবে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিতে হবে সামান্য একটু ধনেপাতা। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। ( Katla Macher Jhol Recipe )
এবার এই একই মাছ ভাজার তেলে এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ গোটা জিরে। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাারটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে এক কেজি মাছের জন্য ১৫০ মিলি সরষের তেল ব্যবহার করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু কম করেও তেল নিয়ে নিতে পারেন। এবার পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে এটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচালঙ্কা ধনেপাতা বাটাটা।
তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এটা মেশানোর সময় এখানে দিয়ে দিতে হবে দেড় চা চামচ হলুদ গুঁড়ো। তারই সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে তিনটে টমেটোকে বেটে। আর টমেটোটা দেওয়ার পরে আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। ( Katla Macher Jhol Recipe )
এরপর যখনই দেখবেন টমেটোটা পারফেক্টলি কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু ধনে গুঁড়ো আর তারই সাথে অল্প একটু গোল মরিচ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর ভালো করে মেশানো হয়ে গেল, দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা আলুগুলো, যেহেতু আলুগুলো এখানে ৫০% কুক হয়ে আছে তাই একটু আগেই আপনাদের আলুগুলোকে দিয়ে দিতে হবে তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে পরিমাণমত জল, জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর লো ফ্লেমে এটাকে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। জলটা দেওয়ার পরে এখানে অতি অবশ্যই কিন্তু আপনারা স্বাদমত নুনটা এখানে দিয়ে দিতে হবে । তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিন। ( Katla Macher Jhol Recipe )
এরপর যখনই দেখবেন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মসলাটা এইভাবে পারফেক্টলি কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু নারকলের দুধ, এটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা নাও দিয়ে দিতে পারেন বাট দিয়ে দিয়ে স্বাদটা দারুণ সুন্দর আসবে। আর নারকেলের দুধ দিয়ে একবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে মাছগুলো। আর মাছটা দেওয়ার পর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। এরপর যখনই দেখবেন গ্রেভিটা পারফেক্টলি গাড়ো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা আর তারই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা তারপর ভালো করে মিশিয়ে নিলেই কাতলা মাছের গ্রেভি কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। ( Katla Macher Jhol Recipe )
তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন মাত্র তিনটে মসলা দিয়ে এটা কত পারফেক্টলি করে নেওয়া যায়। এবার ফাইনালি এটাকে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে।
