Description
আপনারা হয়তো রেস্টুরেন্টে গিয়ে বা দোকান থেকে কিনে গ্রেভি চাউমিন ( Gravy Chicken Chow Mein Recipe ) এর আগে নিশ্চয়ই খেয়েছেন। এক পোর্শন বা একজনের জন্য হলে বাইরে থেকে কিনে খাওয়াই যায়। বাট যদি তিন থেকে চার জনের জন্য বানিয়ে নিতে হয়, সে ক্ষেত্রে আমার মনে হয় বাড়িতে বানানোই বেটার অপশন। অনেকটা খরচাও বাঁচবে আর গ্যারান্টি দিয়ে বলছি রেস্টুরেন্টের থেকে ভালো স্বাদই হবে।
Ingredients
চিকেন গ্রাভি চাউমিন উপকরণ ( Gravy Chicken Chow Mein Recipe Ingredients )
- চিকেন
- মুরগির হাড়
- তেজপাতা
- গোটা গোলমরিচ
- বাঁধাকপি
- সবুজ, হলুদ ক্যাপসিকাম
- বিন্স
- পেঁয়াজ
- মাশরুম
- বেবি কর্ন
- গাজর
- ব্রোকলি
- চাওমিন
- স্বাদমত নুন
- সাদা তেল
- মাখন
- সাদা মরিচ গুঁড়ো
- চিনি গুঁড়ো
- আদা কুচি
- কুচানো রসুন
- লাইট সয়া সস
- চিনি গুঁড়ো
- আজিনোমোটো
- কর্নস্টার্চ স্লারি
- ভিনিগার
Instructions
১. তাহলে এই চিকেন গ্রেভি চাউমিনটা বানানোর জন্য এখানে সর্বপ্রথম কেটে নিতে হবে দুটো চিকেন ব্রেস্ট। প্রথমে আপনাদের লম্বা করে কেটে নিতে হবে, তারপর ছোট ছোট করে ডাইস করে কেটে নিতে হবে।

২. এবার একটা পাত্রে জল ফুটিয়ে নিতে হবে। যার মধ্যে দিয়ে দিতে হবে চিকেন বোনস। চিকেন ব্রেস্টটা বোনলেস করার পরে যে বোনটা বেঁচে গেছে সেটাই এখানে দিয়ে দিয়ে দিতে হবে। এবার প্রথমে হাই ফ্লেমে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন ফুটে গেছে এই সাইডের ফেনাগুলোকে আপনাদের একটু তুলে নিয়ে ফেলে দিতে হবে। তারপর একটা তেজপাতা আর এক চা চামচ গোটা গোলমরিচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন আপনাদের চিকেন স্টক কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। ( Gravy Chicken Chow Mein Recipe )
৩. এবার এই গ্রেভি চিকেন চাউমিন বানানোর জন্য আপনাদের বাঁধাকপি, ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম, এছাড়াও লাগবে বিনস, পেঁয়াজ, এ ছাড়াও নিয়ে নিতে হবে মাশরুম, বেবি কর্ন, গাজর আর ব্রকলি। ব্রকলিটা এখানে কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও নিয়ে নিতে পারেন। এবার এগুলোকে কেটে নিতে হবে। প্রথমেই ক্যাপসিকামটাকে স্ট্রাইপ করে কেটে নিতে হবে, তারপর ডায়াগনালি কেটে নিতে হবে যাতে এটা ডায়মন্ড শেপে হয়ে যায়। আপনারা এটা আপনাদের পছন্দমতো শেপে কেটে নিতে পারেন। এখানে দু রকম বেল পেপার ব্যবহার করতে হবে।



৪. এবার পেঁয়াজটাকেও আপনাদের একটু বড় বড় করে পাপড়ির মতো খুলে নিতে হবে। গাজরটাকেও এখানে একটু ডিজাইন করেই কেটে নিতে হবে। বাকি সবজি গুলো কেটে নিতে হবে। ( Gravy Chicken Chow Mein Recipe )

৫. ৫ থেকে ৬ মিনিট পরে চিকেন স্টকটাও এখন পারফেক্টলি রেডি। তাই এটাকে বন্ধ করে তুলে নিতে হবে। তারপর ছেঁকে নিয়ে এটাকে পরে ব্যবহার করতে হবে। এবার নুডলসটা বয়েল করার জন্য আমি এখানে জল গরম করে, এর মধ্যে এখানে দু প্যাকেট নুডলস দিয়ে দিতে হবে। আর চাউমিনটা দেওয়ার পরে এখানে আপনাদের দিয়ে দিতে হবে নুন। দেওয়ার সাথে সাথেই এটাকে কিন্তু আপনারা মেশাবেন না। যখনই দেখবেন ছেড়ে গেছে তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে ওয়েট করুন এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন? একটু প্রেস করলেই দেখবেন এটা ভেঙে যাবে বাট ভেতরটা হালকা একটু শক্ত থাকবে, তার মানেই এটা এখন পারফেক্টলি রেডি। ( Gravy Chicken Chow Mein Recipe )

৬. এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে জলটাকে ছেঁকে তুলে নিতে হবে। এবার এই সেদ্ধ চাউমিনের ওপর আপনাদের দিয়ে দিতে হবে এক থেকে দেড় চা চামচ সাদা তেল আর তারই সাথে এক চা চামচ বাটার। এটা যদিও অপশনাল, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা দারুণ সুন্দর আসবে। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে এটাকে স্প্রেড করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে নিতে হবে।

৭. এবার চাউমিনের গ্রেভিটা বানানোর আগে আমি এখানে আপনাদের নুডলসটাকে রেডি করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি একটা চাইনিজ কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে। আর ওকটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক থেকে দেড় চা চামচ সাদা তেল। তারপর ওকটাকে একবার ভালো করে এভাবে সিজেন করে নিয়ে বা তেলটা মাখিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে নুডলসটা। এরই সাথে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, অল্প একটু হোয়াইট পেপার পাউডার আর সামান্য একটু গুঁড়ো চিনি। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে নুডলসটাকে শুধু বয়েল করেও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট এভাবে একটু করে নিলে দেখবেন স্বাদটা দারুণ আসে। তাহলে নুডলস এখানে রেডি, এটাকে এবার তুলে নিতে হবে।( Gravy Chicken Chow Mein Recipe )

৮. এবার এই একই কড়াইয়ের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে আরও একটু সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা কুচি এক চা চামচ আর তারই সাথে দু চা চামচ রসুন কুচি। এরপর এটাকে মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে চিকেনটা। তারপর সেটাকেও আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আপনাদের মিডিয়াম ফ্লেমেই করে নিতে হবে আর এটা কুক করার সময় আপনাদের মনে রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম কালার না আসে। এরপর যখনই দেখবেন চিকেনটা হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ব্রকলি বাদে বাকি সব ভেজিটেবল। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানোর সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। চিকেনটা যেহেতু একদম ছোট ছোট করে কাটা আছে তাই দেখবেন এটা ভেজিটেবলের সাথেই পারফেক্টলি কুক হয়ে যাবে।( Gravy Chicken Chow Mein Recipe )

৯. এবার যখনই দেখবেন এই সবকিছু থেকে ময়েশ্চারটা ছাড়া শুরু করবে তখন এখানে দিয়ে দিন যে স্টকটা বানিয়ে রেখেছিলেন সেটা। এবার আপনাদের ফুটিয়ে নিতে হবে মোটামুটি ৮ থেকে ১০ মিনিটের জন্য। এভাবে ফুটিয়ে নিলেই দেখবেন বাকি সব ভেজিটেবল চিকেনের সাথে সাথে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। মোটামুটি এখন ৩ থেকে ৪ মিনিট হয়ে গেছে আর এটা এখন পারফেক্টলি ফুটে গেছে। ব্যাস এই স্টেজেই আপনাদের এখানে দিয়ে দিতে হবে ব্রকলিটা। তারপর সেটাকেও একবার ভালো করে মিশিয়ে নিন আর তারপর ফুটিয়ে নিন আরও ৩ থেকে ৪ মিনিটের জন্য। চিকেনটাও এখানে কিন্তু এখন পারফেক্টলি কুকড। ব্যাস এবার এটাকে ফাইনালি ফিনিশ করে নিতে হবে হাফ চা চামচ লাইট সয়া সস, তারই সাথে স্বাদমতো নুন, অল্প একটু হোয়াইট পেপার পাউডার, হাফ চা চামচ মতো গুঁড়ো চিনি, এ ছাড়াও যাবে এক চা চামচ ভিনেগার আর তারই সাথে অল্প একটু আজিনোমোটো দিয়ে। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা রেস্টুরেন্টের মতোই আসবে। ( Gravy Chicken Chow Mein Recipe )

১০. এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে দিন এটাকে অল্প একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে। ব্যাস তারপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই এর টেক্সচারটা একদম পারফেক্টলি চলে আসবে। ব্যাস এবার এটাকে সার্ভ করে নিতে হবে।
