Description
চিকেন ভর্তার রেসিপি ( Chicken Bharta Recipe ) এর আগে আপনারা দেখেছেন, কিন্তু এই পদ্ধতিতে করলে দেখবেন অনেকটাই আলাদা এবং অনেকটাই সহজ। ধাবা স্টাইলে যে পদ্ধতিতে করা হয় সেই পদ্ধতিটাই করে নেবো।
Ingredients
চিকেন ভর্তা রেসিপি উপকরণ ( Chicken Bharta Recipe Ingredients )
- চিকেন
- সাদা তেল
- রসুন
- নুন
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- এলাচ
- দারুচিনি
- পেঁয়াজ
- কাঁচা লঙ্কা
- টমেটো
- কাজু
- জিরা গুঁড়ো
- ধনেগুঁড়ো
- জল
- ডিম
- মাখন
- কসুরি মেথি গুঁড়ো
- গরম মশলা
- ফ্রেশ ক্রিম
- ধনেপাতা
Instructions
এখানে চিকেন ভার্তাটাকে বানানোর জন্য দুটো চিকেন ব্রেস্ট নিয়ে নিতে হবে যেটার ওজন ৫০০ গ্রাম। যেটাকে মাঝখান থেকে প্রথমে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর সরু সরু করে কেটে নিতে হবে। খুব বেশি লম্বা লম্বা করে কাটার দরকার নেই। ছোট ছোট করে স্লাইস করে কেটে নিলেই হবে। চিকেন ভার্তা বানানোর জন্য চিকেনটাকে বয়েল করে তারপর শ্রেড করে সেটাকে ব্যবহার করা হয়। কিন্তু এটাকে ডাইরেক্টলি আমরা বানিয়ে নিচ্ছি। এতে দেখবেন টাইমটাও কম লাগবে আর টেস্টটাও দারুণ সুন্দর আসবে। ( Chicken Bharta Recipe )
পুরো চিকেনটি কাটা হয়ে গেল, এটাকে ডাইরেক্টলি নিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে কুক করার জন্য। আর চিকেনটাকে কুক করার জন্য এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে, তারপর গ্যাসটাকে অন করে নিতে হবে। এরপর প্যানটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সামান্য একটু সাদা তেল। তারপর তেলটাকে একবার ভালো করে এখানে গরম করে নিতে হবে। ( Chicken Bharta Recipe )
যখনই দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে হবে কুচিয়ে রাখা রসুন দু চা চামচ। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চিকেন গুলোকে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা এই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদমত নুন। তারই সাথে অল্প একটু হলুদ গুড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর চিকেনটাই মোটামুটি এখানে ৬০% মত কুক হয়ে গেলে এটাকে তুলে নিয়ে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। ( Chicken Bharta Recipe )
আচ্ছা এবার আপনাদের এখানে গ্রেভিটা রেডি করে নিতে হবে। এবার এই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চার পাঁচটা ছোট এলাচ। আর তারই সাথে একটা দারচিনির টুকরো। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। যেটাকে আপনাদের ফ্লেমটাকে একদম হাই করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটাকে কুচি করে ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। ( Chicken Bharta Recipe )
পেঁয়াজের মধ্যে কালার চলে আসলে, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এবার পেঁয়াজের সাথে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে দু চা চামচ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা ব্যবহার করার পরে ফ্রেমটাকে একদম লো করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি দু থেকে তিন মিনিট আপনাদের এটাকে কুক করে নিতে হবে। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। ( Chicken Bharta Recipe )
আদা রসুনের কাঁচাগন্ধ চলে গেলে এখানে দিয়ে দিতে হবে চা চামচ হলুদ গুঁড়ো। তারই সাথে দিয়ে দিতে হবে কাশমীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। আর এরই সাথে স্বাদমত নুনটাও দিয়ে, ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে তিনটে টমেটো বাটা। আর টমেটোটাকে দেওয়ার পরে এটাকে আপনাদের লো ফ্লেমে কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। ( Chicken Bharta Recipe )
মোটামুটি এটাকে ফুটতে দিন চার থেকে পাঁচ মিনিটের জন্য। চার থেকে পাঁচ পরে টমেটোটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে আর মসলা থেকে তেলটাও ছেড়ে দেবে, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ১০০ গ্রাম কাজু বাটা, আর কাজু বাটারটা দেওয়ার পরে এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না কাজুর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। ( Chicken Bharta Recipe )
ভালোভাবে কুক হয়ে গেলে দেখবেন মসলা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে। মসলা থেকে তেল ছেড়ে দিলে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে দুটো মসলা। প্রথমে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো হাফ চা চামচ আর তারই সাথে এক বড় চা চামচ ধনে গুড়ো । তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন এই ধনিয়া জিরে গুড়োটা কিন্তু আপনাদের একদম শেষেই দিয়ে দিতে হবে তাহলে দেখবেন এর টেস্টটা পারফেক্ট আসবে।
আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা বা আগে থেকে কুক করে রাখা চিকেনটা এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে একটু চিকেনটাকে আপনারা ম্যাশও করে দিতে পারেন। আর তারপর লো ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এর মধ্যে জলটা ব্যবহার করবেন না। এইভাবে কুক করে নিন পাঁচ থেকে ছ মিনিটের জন্য। পাঁচ থেকে ছ মিনিট পরে যখনই দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণমত জল। সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেটুকুন এখানে দিয়ে দেবেন। ( Chicken Bharta Recipe )
আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু হাই করে, তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। গ্রেভিটা কিন্তু আপনারা খুব বেশি পাতলা করবেন না। মাকো মাখো রাখবেন। জলটা দেওয়ার পরে নুনটা কিন্তু আপনারা একবার অবশ্যই চেক করে নেবেন। যদি দেখেন কম আছে তাহলে কিন্তু জল দিতে দেবেন। এবার এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে, ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে। আর চিকেনের গ্রেভিটা যতক্ষণ রিডিউস হচ্ছে এখানে ডিমটা কেটে নিতে হবে। এখানে দুটো ডিম কেটে ব্যবহার করতে হবে। বাট আপনারা চাইলে ডিমটাকে গ্রেট করে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। ( Chicken Bharta Recipe )
ডিমটা চিকেনে ব্যবহার করতে হবে। তার আগে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু বাটার। তারই সাথে হাফ চা চামচ মত কাসুরি মেথি পাউডার। সামান্য একটু গরম মসলা এখানে এড করতে পারেন। তারপর এখানে দিয়ে দিন অল্প একটু ফ্রেশ ক্রিম। তারপর দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা। আর সবশেষে যে ডিমটা কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিতে হবে। ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের ধাবা স্টেজ চিকেন ভর্তা কিন্তু পারফেক্টলি রেডি। ( Chicken Bharta Recipe )
তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বাড়িতে বানানো কতটা সিম্পল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে।
