Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Amloki Achar Recipe Atanur Rannaghar

Amloki Achar Recipe | আমলকি আচার রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 40 Minute
  • Total Time: 45 Minute
  • Category: Recipe
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

আমলকীর গুণগত মান নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই। চুল, স্কিন বা পেটের সমস্যার জন্য আমলকী কিন্তু খুবই উপকারী। আর স্পেশালি ইমিউনিটি বুস্ট করতেও কিন্তু সাহায্য করে। তাই এই শীতে আমলকি আচার রেসিপিটা ( Amloki Achar Recipe ) কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে রাখতে পারেন। কারণ এই সময়ে গুড়ও ভালো পাওয়া যায় আর তারই সাথে আমলকীটাও। তাই একবার বানিয়ে রেখে সারা বছর এটাকে আপনারা স্টোর করে এনজয় করতে পারেন। এই পদ্ধতিতে বানিয়ে রাখলে দেখবেন বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তাই রোজ একটু করে খেলে দেখবেন স্বাস্থ্যও ভালো থাকবে আর তার সাথে সাথে এটা কিন্তু খুব মুখরোচকও।


Ingredients

আমলকি আচারের উপকরণ ( Amlokir Achar Recipe Ingredients )

  • আমলকি
  • গোটা ধনে
  • দারুচিনি
  • এলাচ
  • গোটা গোলমরিচ
  • জিরা
  • শুকনো লঙ্কা
  • সাদা তেল
  • পাঁচফোড়ন
  • হিং
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • আখের গুড়
  • কালো নুন
  • চাট মশলা
  • লেবুর রস

Instructions

আমলকি আচারের রান্নার পদ্ধতি ( How to Make Amloki Achar Recipe )

১. এই আমলকীর আচার বানানোর জন্য নিয়ে নিতে হবে এক কেজি ৮০০ গ্রাম আমলকী। চেষ্টা করবেন আমলকী গুলোকে একই সাইজের একটু পরিষ্কার নিতে হবে। এবার এই আমলকী গুলোকে আপনাদের একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। কারণ এই আমলকী গুলোকে এখন আমি ভালো করে স্টিম করে নিতে হবে। আর এই আমলকী গুলোকে স্টিম করার জন্য একটা পাত্রের মধ্যে জল গরম করে নিতে হবে। এবার এর ওপরে আমলকী গুলো বসিয়ে, তারপর ওপর একটা থালা চাপা দিয়ে দিতে হবে যাতে এটা ভালোভাবে স্টিমে কুক হয়ে যায়। ( Amloki Achar Recipe )

২. এটাকে টোটাল ১৫ মিনিট মতো স্টিমে রেখে দিতে হবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দেব আরও ৫ মিনিটের জন্য। এটা বুঝবেন কীভাবে যে আমলকীগুলো পারফেক্টলি কুক হয়েছে? তার জন্য যখনই দেখবেন আমলকীগুলো ফেটে গেছে তার মানে বুঝবেন আমলকীটা এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে ঠান্ডা করার ফ্যানের নিচে ৮ থেকে ১০ মিনিট রাখলেই দেখবেন এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে।

৩. আচারের জন্য আপনাদের একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। আর মশলাটা বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিতে হবে ২ চা চামচ গোটা ধনে, তার সাথে একটা ছোট টুকরো দারুচিনি, ৭-৮ টি এলাচ, হাফ চা চামচ গোটা গোলমরিচ, ১ চা চামচ জিরে আর ৩-৪টি শুকনো লঙ্কা। এবার এটাকে ডিরেক্টলি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিতে হবে।  ( Amloki Achar Recipe )

৪. এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে একবার ভেজে নিতে হবে। তারপর যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিয়ে এটা রেখে নিতে হবে প্লেটের মধ্যে। এবার ঠান্ডা করে এটাকে পাউডার করে নিতে হবে।

৫. এবার আমলকীগুলোও ছাড়িয়ে নিতে হবে। মাঝের যে বীজটা এটা আপনাদের ফেলে দিতে হবে আর আমলকির বাকি অংশটি আপনাদের নিয়ে নিতে হবে আচারটাকে বানিয়ে নেওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হলে এটা করতে আপনাদের দেখবেন একদমই সময় লাগবে না। চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরোটা আপনারা করে ফেলতে পারবেন।  ( Amloki Achar Recipe )

৬. এবার আচারটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে একটু গরম করে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু সাদা তেল। এবার তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন ২ চা চামচ পাঁচফোড়ন। আর যখনই দেখবেন পাঁচফোড়নটা ক্র্যাকল হওয়া শুরু করবে তখন এখানে দিয়ে দিন এক চা চামচ মতো হিং। তারপর সেটাকেও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন আমলকীগুলো।

৭. আমলকীটা দেওয়ার পর এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর তারই সাথে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে দেখবেন কালারটা খুবই সুন্দর আসে। তারপর এটাকে ভালো করে আবারও মিশিয়ে দিতে হবে। আমলকীগুলো যেহেতু আগে থেকেই কুক করা আছে তাই এটাকে আপনাদের বেশিক্ষণ কুক করতে হবে না। জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ৭৫০ গ্রাম আখের গুড়।  ( Amloki Achar Recipe )

৮. এটা কিন্তু খুব বেশি চড়া মিষ্টি হবে না। একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা থাকবে। আর চেষ্টা করবেন গুড় দিয়েই বানিয়ে নেওয়ার চিনি দিয়ে নয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না গুড়টা পারফেক্টলি গলে যাচ্ছে। আপনারা এই স্টেজে এটাকে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন তাহলে দেখবেন পুরো প্রসেসটাই তাড়াতাড়ি হবে। ( Amloki Achar Recipe )

৯. এবার এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না গুড়টা আর আমলকী থেকে যে জলটা ছেড়েছে সেটা রিডিউস হয়ে যাচ্ছে। মোটামুটি পুরো প্রসেসটা করতে আপনাদের সময় লেগে যাবে ১২ থেকে ১৫ মিনিট মতো।

১০. গুড়টি আগের থেকে একটু রিডিউস হয়ে গেলে, এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে ১ ছোট চা চামচ বিট নুন। আপনারা চাইলে কিন্তু রেগুলার নুনও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিতে হবে ১ চা চামচ চাট মশলা। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ( Amloki Achar Recipe )

১১. গুরটি পুরোপুরি রিডিউস হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হোমমেড আচারের মশলাটা ২ চা চামচ আর তারই সাথে অল্প একটু লেবুর রস। তারপর এটাকে মিশিয়ে নিয়ে কুক করে নিন আরও ১ থেকে ২ মিনিটের জন্য। এটা এরম একটু পাতলা রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বেশ অনেকটাই থিক হয়ে যাবে।

১২. এটা আপনারা ভাত, রুটি বা পরোটার সাথেও ইজিলি সার্ভ করতে পারবেন। আর চাইলে শুধু তো অবশ্যই খেতে পারেন। 

error: Content is protected !!